এক্সপ্লোর

Nodak Djokovic: বারবার হারছেন, তবুও থামবেন না, পরের মরশুমেও কোর্টে নামার অঙ্গীকার জকোভিচের

কিছুদিন আগেই নাদাল টেনিস কেরিয়ারকে বিদায় জানিয়েছেন। আরও দু বছর আগে রজার বিদায় নিয়েছিলেন। আধুনিক টেনিসের ত্রয়ীর মধ্যে একমাত্র খেলছেন জকোভিচ।

শাংহাই: গত দেড় বছরে বারবার অনেকগুলো টুর্নামেন্টে একেবারে শেষে এসে তরী ডুবেছে। শাংহাই মাস্টার্সের ফাইনালে পৌঁছেছিলেন। কিন্তু সেখানেও বিশ্বের এক নম্বর জ্যানিক সিনারের কাছে হেরে গিয়েছিলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। ফরাসি ওপেন চ্যাম্পিয়নের বিরুদ্ধে স্ট্রেট সেটে হারতে হয় প্যারিস অলিম্পিক্স সোনাজয়ী জকোভিচকে। তবে ফাইনালে হারের পরও এখনও নিজেকে 'শেষ' মানছেন না সার্বিয়ান টেনিস তারকা। ২৪ গ্র্যান্ডস্লামের মালিক জানিয়ে দিলেন পরের মরশুমেও তিনি কোর্টে নামতে চলেছেন। 

কিছুদিন আগেই নাদাল টেনিস কেরিয়ারকে বিদায় জানিয়েছেন। আরও দু বছর আগে রজার বিদায় নিয়েছিলেন। আধুনিক টেনিসের ত্রয়ীর মধ্যে একমাত্র খেলছেন জকোভিচ। ৩৭ পেরনো সার্বিয়ান টেনিস তারকাও কিন্তু তাঁর কেরিয়ারের একেবারে সায়াহ্নে। পুরুষদের টেনিস সর্বাধিক ২৪ গ্র্যান্ডস্লামের মালিক যদিও একটি গ্র্যান্ডস্লাম আরও জিততে চাইবেন। সেক্ষেত্রে পুরুষ ও নারী মিলে টেনিসে সর্বাধিক গ্র্যান্ডস্লামের মালিক হবেন জকোভিচ। শাংহাই মাস্টার্সের ফাইনালে হারের পর জকোভিচ বলছেন, ''আমি জানি না ভবিষ্যতে কী হবে। তব এই মরশুমটা ফলের নিরিখে আমার জন্য সবচেয়ে বাজে একটা মরশুম গেল। তবে আমি পরিশ্রম করব। আমি নিজেকে আরও শক্তিশালী করে তৈরি করব। পরের মরশুমে ফের কোর্টে ফিরতে চাই। আবার গ্র্যান্ডস্লামে খেলতে চাই।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Novak Djokovic (@djokernole)

শাংহাই মাস্টার্স ফাইনাল জিতলে কেরিয়ারের ১০০ তম শিরোপা জিততেন জকোভিচ। কিন্তু ম্য়াচে ৭-৬ (৭-৪), ৬-৩ ব্যবধানে হেরে যান সার্বিয়ান তারকা। প্রথম সেটে লড়াই তুল্যমূল্য হলেও পরের সেটে সিনারের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি অভিজ্ঞ এই টেনিস তারকা। ২৩ বছর বয়সি সিনার চলতি বছরে ৭১টি ম্যাচ খেলে অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেনের শিরোপা সহ ৬৫ ম্যাচেই জিতেছেন। এই নিয়ে টানা ৩ বার নোভাককে হারালেন সিনার।

উল্লেখ্য, কিছুদিন আগেই টেনিসকে আলবিদা জানিয়েছেন রাফায়েল নাদাল। আগামী মাসে স্পেনের হয়ে ডেভিস কাপের ফাইনালে শেষবার টেনিস কোর্টে খেলতে নামবেন ৩৮ বছরের এই কিংবদন্তি টেনিস তারকা। মালাগায় হতে চলা এই ম্য়াচেই শেষবার খেলতে দেখা যাবে নাদালকে। গত দুটো মরশুমে টানা চোটের জন্য ভুগতে হয়েছে নাদালকে। গত বছরই জানিয়ে দিয়েছিলেন যে এই মরশুমের শেষেই হয়ত টেনিসকে বিদায় জানাতে পারেন। সেই সিদ্ধান্তেই বহাল থাকলেন।

সেরা শিরোনাম

Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget