এক্সপ্লোর

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে বাদ পড়ে ঘাবড়ে গিয়েছিলাম: দীনেশ কার্তিক

দলে তরুণ ঋষভ পন্ত জায়গা পাননি। ব্যাক আপ উইকেটরক্ষকের জায়গায় নেওয়া হয়েছে কার্তিককে। এই বিষয়টি নিয়ে এখন জোর চর্চা চলছে। প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বলেছেন, উইকেটরক্ষায় দক্ষতার জন্যই পন্তের পরিবর্তে অনেক বেশি অভিজ্ঞ কার্তিককে দলে নেওয়া হয়েছে।

নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে বাদ পড়লেও বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন। এমনই মন্তব্য করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক। গত দুই বছর ধরে ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই বিশ্বকাপ দলে তিনি সুযোগ পেয়েছেন বলে মন্তব্য করেছেন কার্তিক। গতকাল জাতীয় নির্বাচক কমিটি মোটামুটি প্রত্যাশামাফিকই বিশ্বকাপের দল ঘোষণা করেছে। দলে তরুণ ঋষভ পন্ত জায়গা পাননি। ব্যাক আপ উইকেটরক্ষকের জায়গায় নেওয়া হয়েছে কার্তিককে। এই বিষয়টি নিয়ে এখন জোর চর্চা চলছে। প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বলেছেন, উইকেটরক্ষায় দক্ষতার জন্যই পন্তের পরিবর্তে অনেক বেশি অভিজ্ঞ কার্তিককে দলে নেওয়া হয়েছে। বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পেরে খুশি কার্তিক বলেছেন, আগামী একমাস আইপিএলে কেকেআরের অধিনায়কত্বের ওপর তাঁর গুরুত্ব থাকবে। কার্তিক বলেছেন, এখন আমি খুব খুশি, কিন্তু এখন আইপিএলে খেলতে হবে। দল নির্বাচনের ব্যাপারে খুব বেশি ভাবছিলাম, এমনটা বললে তা ঠিক হবে না। দল নির্বাচনের দিন সকাল বেলা বিষয়টি নিয়ে ভাবছিলাম। কেকেআরের নেতা হিসেবে আমি সবাইকে সাহায্য করার চেষ্টা করছি, এবং এখন যা কাজ তার ওপরই গুরুত্ব দিচ্ছি। কিছুদিন আগে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজ খেলেছিল। বিশ্বকাপের আগে এটাই ছিল ভারতের শেষ সিরিজ। ওই সিরিজে ২১ বছরের পন্তকে দলে নেওয়া হয়েছে। এরপর থেকেই জল্পনা চলছিল যে, ইংল্যান্ডে যাওয়ার টিকিট পাওয়ার দৌড়ে কার্তিকের চেয়ে এগিয়ে পন্ত। যদিও এর আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে মোটামুটি ভালই পারফর্ম করেছিলেন কার্তিক। এই বিষয়ে কার্তিক বলেছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে দলে সুযোগ না পেয়ে কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। তবে আমার বিশ্বাস ছিল যা হওয়ার তা হবেই। অনেক বিষয় নিজের নিয়ন্ত্রণে থাকে না। তাই সেগুলি নিয়ে চিন্তা না করাই ভাল। তাই ওই সময়টাই খুবই স্বাভাবিক ছিলাম। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল ঘোষণার আগে নির্বাচকরা তাঁর সঙ্গে খুব বেশি কথা বলেননি। এ ব্যাপারে কার্তিক বলেছেন, কিন্তু এর আগেই নির্বাচকরা আমাকে স্পষ্ট জানিয়েছিলেন যে, তাঁর আমাকে ও ওই জায়গার জন্য যারা লড়াইয়ে রয়েছে, তাদেরকে পর্যাপ্ত সুযোগ দিতে চান। এই কথা আগেই জানানো হয়েছিল এবং আমরা সবাই জানতাম। ভারতীয় স্কোয়াডে ৩৩ বছরের কার্তিকের অন্তর্ভূক্তিকে স্বাগত জানিয়েছেন কেকেআর-এ কোচ তথা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জ্যাকুইস কালিস। দল বাছাইয়ের ক্ষেত্রে আইপিএলের পারফরম্যান্স বিবেচ্য হয়নি। কার্তিক বলেছেন, ভারতের হয়ে পারফরম্যান্সের ভিত্তিতেই দলে সুযোগ পেয়েছেন তিনি। কার্তিক বলেছেন, সত্যি কথা বলতে কী, অস্ট্রেলিয়া সিরিজ ও এখনকার সময়ের মাঝে কোনও আন্তর্জাতিক ক্রিকেট আমি খেলিনি। গত দুই বছরে যা করেছি, সেটাই আমাকে দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে সাহায্য করেছে। কার্তিক বলছেন, ভারতীয় দলে এখন জায়গা পাওয়াটা খুব কঠিন। দল থেকে যাঁরা সুযোগ পাবেন না, স্বাভাবিকভাবেই হতাশ হবেন। তিনি বলেছেন, আমাদের প্রচুর প্রতিভা রয়েছে। এক-একটা জায়গার জন্য অনেক ক্রিকেটারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। কিন্তু দলে ১৫ জনই সুযোগ পাবে। তাই এক্ষেত্রে কাউকে কাউকে স্বাভাবিকভাবেই হতাশ হতে হয়। এত যোগ্য খেলোয়াড় রয়েছে, এর কৃতিত্ব ভারতীয় ক্রিকেটের।

সেরা শিরোনাম

Mohammed Siraj: মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
India vs New Zealand Day 1 Highlights: ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
India vs New Zealand Live: ভারতীয় পেসাররা তুলে নিলেন ৪ উইকেট, ব্লান্ডেল-মিচেল জুটি গড়ে তুলেছে প্রতিরোধ, লাইভ আপডেট
ভারতীয় পেসাররা তুলে নিলেন ৪ উইকেট, ব্লান্ডেল-মিচেল জুটি গড়ে তুলেছে প্রতিরোধ, লাইভ আপডেট
Mohammed Siraj: ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা
ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget