এক্সপ্লোর

নব্বইয়ে পৌঁছনোর পর স্নায়ুর চাপে ভুগছিলেন, স্বীকার করলেন ঋষভ

সিডনি: ঝুঁকিপূর্ণ শট খেলতে ভালবাসেন। বোলারদের শাসন করা তাঁর প্রিয়। ব্যাট হাতে বেপরোয়া হতে গিয়ে কয়েকবার উইকেটও খুইয়েছেন। সেই ডাকাবুকো ঋষভ পন্থ স্বীকার করে নিলেন, নব্বই রানে পৌঁছনোর পর স্নায়ুর চাপে ভুগছিলেন তিনি। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে দুরন্ত সেঞ্চুরি করেছেন দিল্লির বাঁহাতি ব্যাটসম্যান। অপরাজিত ১৫৯ রানের ইনিংস খেলার ফাঁকে তিনি ভেঙে দিয়েছেন একাধিক রেকর্ড। প্রথম ভারতীয় উইকেটকিপার হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করেছেন। দ্বিতীয় দিনের খেলার শেষে সাংবাদিক বৈঠকে ঋষভকে প্রশ্ন করা হয়েছিল, নব্বইয়ে পৌঁছনোর পর কীরকম অনুভূতি হচ্ছিল? ভারতীয় উইকেটকিপার বলেন, ‘আমি কিছুটা স্নায়ুর চাপে ভুগছিলাম। দেশের মাটিতে যখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খেলছিলাম, শেষ দুই ইনিংসে দু’বারই ৯২ রান করে আউট হয়ে গিয়েছিলাম। তাই একটু ভয়েই ছিলাম। যদিও সেই মানসিক অবস্থা দ্রুত কাটিয়ে উঠেছিলাম।’ মিড উইকেট দিয়ে বাউন্ডারি মেরে সেঞ্চুরি সম্পূর্ণ করার পরই ব্যাট ঘুরিয়ে উৎসব শুরু করেছিলেন ঋষভ। পরে হেলমেট খুলে হুঙ্কার দেন। সাংবাদিক বৈঠকে তাঁর সেঞ্চুরির উৎসব নিয়ে প্রশ্ন করা হলে ঋষভ বলেন, ‘সেলিব্রেশনের ভঙ্গি আমার খুব ভাল লেগেছে। আগে থেকে পরিকল্পনা করিনি এমন কিছু করব বলে। যেরকম অনুভূতি এসেছিল, সেটাই প্রকাশ করেছিলাম।’ ঋষভ জানান, চেতেশ্বর পূজারা ও রবীন্দ্র জাডেজার সঙ্গে ক্রিজে ছিলেন বলে তিনি অনেক চাপমুক্ত ভাবে ব্যাটিং করতে পেরেছেন।

সেরা শিরোনাম

Aaryavir Sehwag: হয়তো সিনিয়র দলের জার্সিটা পরলে... প্রথম সেঞ্চুরির পর বাবাকে খুশি করার শপথ সহবাগ-পুত্রের
হয়তো সিনিয়র দলের জার্সিটা পরলে... প্রথম সেঞ্চুরির পর বাবাকে খুশি করার শপথ সহবাগ-পুত্রের
Mumbai Indians: সিংহাসন ফিরে পাবেন রোহিত? পরবর্তী অধিনায়ক ঘোষণা কবে? কী জানাল মুম্বই ইন্ডিয়ান্স?
সিংহাসন ফিরে পাবেন রোহিত? পরবর্তী অধিনায়ক ঘোষণা কবে? কী জানাল মুম্বই ইন্ডিয়ান্স?
Sanju Samson: জন্মদিনে বড় উপহার, অধিনায়ক করা হল সঞ্জু স্যামসনকে, ১৮ সদস্যের দল ঘোষণা
জন্মদিনে বড় উপহার, অধিনায়ক করা হল সঞ্জু স্যামসনকে, ১৮ সদস্যের দল ঘোষণা
Shreyas Iyer: নেতৃত্ব হারাবেন শ্রেয়স আইয়ার? আইপিএলে হার্দিককে কি গুরুদায়িত্ব দেবে পঞ্জাব কিংস?
নেতৃত্ব হারাবেন শ্রেয়স আইয়ার? আইপিএলে হার্দিককে কি গুরুদায়িত্ব দেবে পঞ্জাব কিংস?

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget