এক্সপ্লোর

Sourav On Hardik: জাতীয় দলে ফেরার জন্য় কী করতে হবে হার্দিককে? জানিয়ে দিলেন সৌরভ

Sourav On Hardik: চোট-আঘাত বারবার সমস্যায় ফেলেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে জাতীয় দলে ঠাঁই হয়নি। তবে আইপিএলে আমদাবাদ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন হার্দিক।

মুম্বই: ভারতীয় দলের তরুণ অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে তিনি। চোট-আঘাত বারবার সমস্যায় ফেলেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে জাতীয় দলে ঠাঁই হয়নি। তবে আইপিএলে আমদাবাদ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন হার্দিক। কিন্তু জাতীয় দলের রাস্তা অত সহজ হবে না এই তরুণ অলরাউন্ডারের। অন্তত তেমনটাই জানান দিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগে অফফর্মের রাহানে-পূজারার জন্য যা বলেছিলেন, এদিন হার্দিকের জন্যও সেই একই কথা। রঞ্জিতে দেখতে চান হার্দিককে বোর্ড সভাপতি। জাতীয় দলে ফেরার আগে বঢোদরার অলরাউন্ডারকে রঞ্জি খেলার পরামর্শ দিলেন সৌরভ।

এক সাক্ষাৎকারে হার্দিকের কামব্যাক প্রসঙ্গে কথা বলতে গিয়ে বোর্ড সভাপতি বলেন, "হার্দিক চোট পেয়ে ছিটকে গিয়েছিল। এই সময়ের মধ্যে ও নিজেকে প্রস্তুত করেছে। আমি চাই ও দ্রুত মাঠে ফিরে আসুক, আগের মতোই দেশের হয়ে প্রতিনিধিত্ব করুক। কিন্তু আমি অবশ্যই চাইব যে রঞ্জি ট্রফি দিয়েই তা শুরু হোক।'' সৌরভ আরও বলেন, ''আমি চাই ও বল করুক আগের মতোই। যেভাবে অনেক ওভার করতে পারত আগে। সেভাবেই অনুশীলন করুক। রঞ্জি ম্য়াচেও বল করুক, তাতে ওর শরীর আরও ফিট হবে ক্রমে। এছাড়া আইপিএলে এখন ও আমদাবাদ দলের অধিনায়কও। ফলে সেই প্ল্যাটফর্মেও ওর ফিটনেস পরখ করা হবে।''

উল্লেখ্য, কিছুদিন আগে অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারাকেও রঞ্জি খেলার পরামর্শ দিয়েছিলেন সৌরভ। তিনি এক সাক্ষাৎকারে বলছেন, ''রাহানে, পূজারা ২ জনেই দুর্দান্ত ক্রিকেটার। আশা করি ওরা রঞ্জি ট্রফিতে নামবে। আমি নিশ্চিত ওরা এবারের রঞ্জিতে খেলবে। এখানে কোনও সমস্যা দেখছি না। রঞ্জিতে ভাল পারফর্ম করে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসুক ওরা। রঞ্জি ঐতিহ্যশালী ও অনেক বড় টুর্নামেন্ট। আমরা সবাই সেখানে খেলেছি।''

সৌরভ আরো বলেন, ''ওরা ২ জনে এর আগেও জাতীয় দলে খেলার সময় রঞ্জিতে খেলেছে, যখন ওরা সীমিত ওভারের ফর্ম্যাটে খেলত না, শুধু টেস্টে খেলত। তাই এখনও ওদের রঞ্জিতে খেলতে কোনও সমস্যা হওয়ার কথা নয়। ওখানে গিয়েই পারফর্ম করা উচিত ওদের।''

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপে রোহিতের সঙ্গে কি জুটি বাঁধতে চলেছে বৈভব?
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপে রোহিতের সঙ্গে কি জুটি বাঁধতে চলেছে বৈভব?
Suryakumar Yadav: নেটে ১০০০ বলে ব্যাটিং অনুশীলন, 'প্রাক্তন' বিশ্বজয়ী ক্যাপ্টেনই কি ভরসা হবেন শ্রেয়সদের?
নেটে ১০০০ বলে ব্যাটিং অনুশীলন, 'প্রাক্তন' বিশ্বজয়ী ক্যাপ্টেনই কি ভরসা হবেন শ্রেয়সদের?
Esha Singh: অলিম্পিক্স চ্যাম্পিয়ন মনু ভাকেরকে হারিয়ে চমক এষার, শ্যুটিং বিশ্বকাপে জিতলেন সোনা
অলিম্পিক্স চ্যাম্পিয়ন মনু ভাকেরকে হারিয়ে চমক এষার, শ্যুটিং বিশ্বকাপে জিতলেন সোনা
Vaibhav Sooryavanshi: 'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget