এক্সপ্লোর

সচিন না অন্য কেউ দেখার দরকার নেই, এখনও বলছি আউট ছিল, বিতর্কিত সিদ্ধান্তে অনড় ইয়ান গোল্ড

সেই ম্যাচের ১১-তম ওভারে সচিনকে যখন আউট দেন গোল্ড, তখন ভারতের এই কিংবদন্তী ব্যাটসম্যান ২৩ রানে ব্যাটিং করছিলেন। তিনি রিভিউ নিয়ে ফের ব্যাটিং শুরু করার পর ৩৭ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন। শেষপর্যন্ত ৮৫ রান করে তিনি আউট হন।

নয়াদিল্লি: ২০১১ সালের বিশ্বকাপ সেমি-ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে সইদ আজমলের বলে সচিন তেন্ডুলকরকে এলবিডব্লু ঘোষণার সিদ্ধান্তে এখনও অনড় আম্পায়ার ইয়ান গোল্ড। ভারতীয় দল রিভিউ নেওয়ার পর তৃতীয় আম্পায়ার বিলি বাউডেন জানিয়ে দেন, বলটি উইকেটের বাইরে চলে যাচ্ছিল। ফলে সচিন আউট নন। তবে গোল্ডের দাবি, ফের সুযোগ পেলে তিনি আউটই দেবেন। সেই ম্যাচের ১১-তম ওভারে সচিনকে যখন আউট দেন গোল্ড, তখন ভারতের এই কিংবদন্তী ব্যাটসম্যান ২৩ রানে ব্যাটিং করছিলেন। তিনি রিভিউ নিয়ে ফের ব্যাটিং শুরু করার পর ৩৭ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন। শেষপর্যন্ত ৮৫ রান করে তিনি আউট হন। এ বিষয়ে ইংল্যান্ডের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গোল্ড বলেছেন, ‘আমি যখন মোহালিতে আউট দিই, আমার মনে হয়েছিল আউটই ছিল। আমি নিশ্চিতভাবে বলছি, ফের যদি ওই ঘটনা দেখি, তাহলে আবার আউটই দেব। আমি আউট দেওয়ার পর সচিন গিয়ে (গৌতম) গম্ভীরের সঙ্গে কথা বলে। তারপর প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিল। আমি তখন ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছিলাম। কিন্তু তখনই ও ঘুরে দাঁড়িয়ে রিভিউ নেয়। বিলি বাউডেন আমাকে বলে, বলটি লেগস্টাম্পের বাইরে যাচ্ছিল। ফলে আমার সিদ্ধান্ত বদল করা উচিত। ওর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ৯০ ফুটের পর্দায় দেখতে পাচ্ছিলাম, বলটি লেগস্টাম্পের এক ইঞ্চি বাইরে যাচ্ছিল। ফলে ওর পর্যালোচনার দরকার ছিল না। আমি শুধু দেখেছিলাম, আজমলের একটি দ্রুতগতির বল প্যাডে লেগে স্কোয়্যার লেগে যায়। আমি  ঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম। ও আউট ছিল। সচিন হোক বা অন্য কেউ, আমার কিছু যায়-আসে না।’ গোল্ডের ওই সিদ্ধান্ত নিয়ে কম বিতর্ক হয়নি। আজমল একাধিকবার দাবি করেছেন, রিভিউ নেওয়ার সময়ও তাঁর মনে হয়েছিল, সচিন আউট ছিলেন। কিন্তু ডিআরএস-এর ফলে সচিন বেঁচে যান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget