এক্সপ্লোর

বলে থুতু লাগানো নিষিদ্ধ ঘোষণা করল আইসিসি, করোনার উপসর্গ দেখা গেলে টেস্টে খেলোয়াড় বদলের নিয়ম চালু

আগামী মাস থেকে ফের শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

দুবাই: করোনা ভাইরাস পরিস্থিতিতে ক্রিকেটের নিয়মে কিছু বদল আনার কথা ঘোষণা করল আইসিসি। ভারতের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি যে প্রস্তাবগুলি দিয়েছিল, সেগুলি কার্যকর করছে আইসিসি। এবার থেকে টেস্ট ম্যাচ চলাকালীন কোনও ক্রিকেটারের শরীরে করোনার উপসর্গ দেখা গেলে, সেই খেলোয়াড়ের পরিবর্তে অন্য কাউকে মাঠে নামানো যাবে। এছাড়া আরও জানানো হয়েছে, বল চকচকে রাখার জন্য থুতু ব্যবহার করা যাবে না। যে দেশে আন্তর্জাতিক সিরিজ হবে, সেই দেশের আম্পায়াররাই দায়িত্বে থাকবেন। আগামী মাস থেকে ফের শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজে অবশ্য স্টেডিয়ামে দর্শকদের প্রবেশাধিকার থাকবে না। এই সিরিজের জন্য আজই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। এদিনই আইসিসি-র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটির সুপারিশ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি চিফ এগজিকিউটিভ কমিটি। ক্রিকেট যখন ফের শুরু হবে, তখন করোনা ভাইরাসের ঝুঁকি কমানো এবং খেলোয়াড় ও আম্পায়ারদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ অস্ট্রেলিয়ার প্রয়াত ক্রিকেটার ফিলিপ হিউজেসের ঘটনার পুনরাবৃত্তি রোখার জন্য আইসিসি ক্রিকেটে খেলোয়াড় পরিবর্তনের নিয়ম চালু করে। কোনও খেলোয়াড় চোট পেলে এতদিন তাঁর পরিবর্তে অন্য কাউকে মাঠে নামানো যেত। এবার করোনার উপসর্গ দেখা দিলেও সংশ্লিষ্ট ক্রিকেটারকে বদল করা যাবে। ম্যাচ রেফারি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে এই নিয়ম শুধু টেস্ট ম্যাচেই প্রযোজ্য হবে। একদিনের আন্তর্জাতিক ও টি-২০ ম্যাচে এই নিয়ম কার্যকর হবে না। সম্প্রতি শোনা যাচ্ছিল, বলে থুতু লাগানো নিষিদ্ধ হবে। কারণ, থুতুর মাধ্যমে করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। আজ সরকারিভাবে সে কথা জানিয়ে দিল আইসিসি। কোনও দল যদি নিষেধাজ্ঞা সত্ত্বেও বলে থুতু ব্যবহার করে, তাহলে প্রতি ইনিংসে দু’বার হুঁশিয়ারি দেওয়া হবে। ফের খেলা শুরু করার আগে বল পরিষ্কার করার নির্দেশ দেবেন আম্পায়াররা। দ্বিতীয়বার সতর্কিত হওয়ার পরেও যদি কোনও দল বলে থুতু ব্যবহার করে, তাহলে বিপক্ষ দল পেনাল্টি হিসেবে পাঁচ রান পাবে। এতদিন আন্তর্জাতিক সিরিজে নিরপেক্ষ আম্পায়ার ব্যবহার করার নিয়ম চালু ছিল। তবে করোনা-পরবর্তী পরিস্থিতিতে সেই নিয়মেও বদল হচ্ছে। আইসিসি এলিট প্যানেল ও আইসিসি আন্তর্জাতিক প্যানেল থেকে আম্পায়ার, ম্যাচ রেফারি বেছে নেওয়া যাবে। এই নিয়ম চালু করার পাশাপাশি প্রতি ইনিংসে দু’টি দলই অতিরিক্ত একটি অসফল ডিআরএস নিতে পারবে বলে জানিয়েছে আইসিসি। শৃঙ্খলাভঙ্গের অভিযোগের মীমাংসার ক্ষেত্রে ম্যাচ রেফারিকে সাহায্য করবে আইসিসি ক্রিকেট অপারেশনস টিম। এলিট প্যানেলের নিরপেক্ষ ম্যাচ রেফারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget