এক্সপ্লোর

ODI World Cup 2024: আইসিসির বিচারে বিশ্বকাপ ফাইনালের পিচ মধ্যমানের, ফের ম্যাচ আয়োজনের দাবি ক্ষুব্ধ সমর্থকদের

World Cup Final 2023 Pitch: ভারতীয় দল সেদিন ২৪০ রান বোর্ডে তুলতে পেরেছিল প্রথমে ব্যাটিং করতে নেমে। পরে শিশিরের জন্য আরও কিছুটা মন্থর হয়ে আসে পিচ। তবে শেষ পর্যন্ত ৬ উইকেটে ম্যাচ জিতে যায় কামিন্সের দল।

দুবাই: বিশ্বকাপের ফাইনাল যে পিচে খেলা হয়েছিল নরেন্দ্র মোদি স্টেডিয়ামের (Narendra Modi Cricket Stadium) সেই পিচকে মধ্যমানের ঘোষণা করল আইসিসি (ICC)। এছাড়া ইডেনের যে পিচে দক্ষিণ আফ্রিকা (South Africa) ও অস্ট্রেলিয়া (Australia)  শেষ চারের ম্যাচ হয়েছিল, সেই পিচকেও মধ্যমানের ঘোষণা করা হল। আইসিসির (ICC) ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ফাইনালের পিচ রেটিং দিয়েছিলেন। এছাড়া ইডেনে আয়োজিত দ্বিতীয় সেমিফাইনালের পিচ রেটিং দিয়েছেন জাভাগাল শ্রীনাথ (Javagal Srinath)। 

উল্লেখ্য, ফাইনালের আগেই পিচ বিতর্ক দানা বেঁধেছিল। মেগা ফাইনালের পিচ প্রস্তুতির তত্ত্বাবধান করেছিলেন বিসিসিআইয়ের সিনিয়র দুই চিফ গ্রাউন্ড স্টাফ আশিস ভৌমিক ও তাঁর সেকেন্ড ইন কমান্ড তাপস চ্যাটার্জি। তাঁদের সঙ্গে ছিলেন প্রাক্তন ভারতীয় সিমার ও বিসিসিআইয়ের জিএম(ঘরোয়া ক্রিকেটে) আবে কুরুভিল্লা। জানা গিয়েছিল যে, ভারী রোলার ব্যবহার করে ফাইনালের জন্য স্লো ট্র্যাক তৈরি করা হয়েছিল। প্রথমে যারা ব্যাট করবে তারা অপর পক্ষের থেকে এগিয়ে থাকতে পারে। যদিও ফল একেবারেই অন্য হয়েছিল। রান তাড়া করতে নেমে ম্যাচ জিতে যায় সেদিন অজিরা। 

ভারতীয় দল সেদিন ২৪০ রান বোর্ডে তুলতে পেরেছিল প্রথমে ব্যাটিং করতে নেমে। পরে শিশিরের জন্য আরও কিছুটা মন্থর হয়ে আসে পিচ। তবে শেষ পর্যন্ত ৬ উইকেটে ম্যাচ জিতে যায় কামিন্সের দল। শতরান হাঁকিয়েছিলেন ট্রাভিস হেড। 

দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্য়াট করতে নেমে একসময় মাত্র ২২ রান বোর্ডে তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে প্রোটিয়া শিবির। মেঘলা আবহাওয়ায় সেই পিচে প্রথমে ব্যাটিং করে ২১২ বোর্ডে তুলে নেয় বাভুমার দল। জবাবে ২ ওভার বাকি থাকতে ৩ উইকেট কষ্টার্জিত জয়ে ফাইনালে পৌঁছায় অজিরা।

উল্লেখ্য, ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বিশ্বকাপ সেমিফাইনালের পিচ 'ভাল' রেটিং পেয়েছে। ব্যবহৃত পিচে খেলা এই ম্যাচে, ভারত, প্রথমে ব্যাট করে, ৪ উইকেট হারিয়ে ৩৯৭ রান করেছিল, যার জবাবে কিউয়িরা ৪৮.৫ ওভারে ৩২৭ রানে অল আউট হয়ে যায়।

এদিকে, আইসিসির পিচ রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় পুণরায় বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দাবি তুলেছেন ভারতীয় সমর্থকরা। অনেকেই নিজেদের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ''এই জন্যই ভারত হেরেছে।'' অনেকে আবার বলেছেন , ''আমার মতে তো মধ্যমানের নয়, ওই পিচ ছিল অত্যন্ত নিম্নমানের।" যদিও কেউ কেউ আবার লিখেছেন, ''বিশ্বকাপ ফাইনাল অতীত। এখন আর ভেবে লাভ নেই।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
Sourav Ganguly: প্রাণনাসের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাসের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget