এক্সপ্লোর

ফাইনালে জিতে বাংলাদেশ ক্রিকেটারদের আগ্রাসী উন্মাদনার ভিডিও গুরুত্ব সহকারে খতিয়ে দেখবে আইসিসি, জানালেন ভারতের টিম ম্যানেজার

ম্যাচ জেতার সঙ্গে সঙ্গেই মাঠে ঢুকে উৎসবে মেতে ওঠেন বাংলাদেশের ক্রিকেটারেরা। ভারতীয় শিবির থেকে অভিযোগ করা হয়, সেই সময় বাংলাদেশের ক্রিকেটারেরা তাঁদের সঙ্গে অভব্য আচরণ ও কটূক্তি করেছেন।

পোচেস্ট্রুম: ভারত-বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল পরবর্তী দুই দলের ক্রিকেটারদের মধ্যে বচসা গড়াল আইসিসি পর্যন্ত। ভারতীয় দলের ম্যানেজার জানিয়ে দিলেন, বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা যথেষ্ট গুরুত্ব দিয়ে ব্যাপারটা খতিয়ে দেখছে। রবিবার ম্যাচ চলাকালীন বারবার বাকযুদ্ধে জড়িয়ে পড়েন ভারত ও বাংলাদেশ – দুই দলের ক্রিকেটারেরা। ম্যাচ জেতার সঙ্গে সঙ্গেই মাঠে ঢুকে উৎসবে মেতে ওঠেন বাংলাদেশের ক্রিকেটারেরা। ভারতীয় শিবির থেকে অভিযোগ করা হয়, সেই সময় বাংলাদেশের ক্রিকেটারেরা তাঁদের সঙ্গে অভব্য আচরণ ও কটূক্তি করেছেন। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক প্রিয়ম গর্গ বাংলাদেশি ক্রিকেটারদের আচরণকে ‘নোংরামি’ বলেও তোপ দাগেন। ‘অনভিপ্রেত ঘটনা’ বলে দুঃখপ্রকাশ করেন বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক আকবর আলি। যদিও তাতে বরফ গলছে না। ভারতীয় দলের ম্যানেজার অনিল পটেল জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেটারদের উদ্ধত সেলিব্রেশন গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখবে বলেও দাবি করেছেন তিনি। পটেল বলেছেন, ‘ঠিক কী হয়েছিল আমরা জানি না। কারণ পরাজয়ের পর প্রত্যেকেই বিমর্ষ ছিল। আইসিসি-র কর্তারা সেই সময়কার ভিডিও ফুটেজ দেখে আমাদের জানাবে ঠিক কী হয়েছিল।’ তিনি যোগ করেছেন, ‘ম্যাচ রেফারি গ্রেম ল্যাব্রয় আমার সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেছেন ম্যাচে এবং ম্যাচের পরে যেটা হয়েছে, সেটা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?

ভিডিও

Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget