এক্সপ্লোর

ICC Player of the Month: আইসিসি-র মাসের সেরা ক্রিকেটার কে? মনোনীত নন ভারতের কেউ

ICC Player of the Month: বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র (ICC) নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীত হলেন তিনজন। তবে সেই তালিকায় নেই ভারতের কেউ।

দুবাই: বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র (ICC) নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীত হলেন তিনজন। তবে সেই তালিকায় নেই ভারতের কেউ।

নভেম্বর মাসের সেরা কে, তা বেছে নেওয়া হবে তিনজনের মধ্যে থেকে। মনোনীত হয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট ডেভিড ওয়ার্নার (David Warner)। অজি ওপেনারের সঙ্গে লড়াইয়ে রয়েছেন কিউয়ি পেসার টিম সাউদি (Tim Southee) ও পাক ওপেনার আবিদ আলি (Abid Ali)।

মহিলাদের বিভাগে মাসের সেরা ক্রিকেটার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশর নাহিদা আকতার, পাকিস্তানের আনাম আমিন ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউজ।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা সফরে সুযোগ না পেলে ভেঙে পড়ব না, বলছেন কিউয়ি বধের অন্যতম নায়ক

ওয়ার্নার গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। নভেম্বরে বিশ্বকাপের সুপার টুয়েলভের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ৮৯ রান করেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে তিনি আউট হন ব্যক্তিগত ৪৯ রানে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ৫৩ রানের অনবদ্য ইনিংস খেলেন অজি ওপেনার। নক আউট পর্বে ফারাক গড়ে দিয়েছিল ওয়ার্নারের ব্যাটই। অনেকেই মনে করেছিলেন, আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই যেন নিজেকে নতুন করে প্রমাণ করতে ছটফট করছিলেন ওয়ার্নার। সব কিছুর জবাব টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতেই দিয়েছেন তিনি।

টিম সাউদি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফর্ম ধরে রেখেছিলেন ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও। ভারতের বিরুদ্ধে কানপুর টেস্টেও অনবদ্য বোলিং করেন কিউয়ি পেসার। নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৫টি ম্যাচে মাঠে নেমে ৬টি উইকেট নেন সাউদি। ভারতের বিরুদ্ধে ২টি টি-টোয়েন্টি ম্যাচে ৪ উইকেট নেন তিনি। কানপুর টেস্টের দুই ইনিংস মিলিয়ে মোট ৮টি উইকেট পেয়েছিলেন সাউদি।

পাক ওপেনার আবিদ আলি বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১৩৩ রান করেন। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যক্তিগত সংগ্রহ ৯১ রান। পাকিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আবিদ। সেই কারণেই মনোনয়ন পেয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget