এক্সপ্লোর

Ben Stokes Record: ইডেনের অভিশাপ কাটল মেলবোর্নে, ইংল্যান্ডকে টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন করলেন স্টোকস

Eng vs Pak: ২ বছর আগে দেশকে ওয়ান ডে বিশ্বকাপ জিততে সাহায্য করেছেন স্টোকস। বিশ্বজয়ের অন্যতম নায়ক ছিলেন। কিন্তু টি-২০ বিশ্বকাপের ফাইনালে কার্যত জেতা ম্যাচ হাতছাড়া হওয়ার যন্ত্রণা কি ভুলতে পেরেছিলেন?

মেলবোর্ন: ক্রিকেটকে বলা হয় মহান অনিশ্চয়তার খেলা। কেন বলা হয়, রবিবার ফের একবার তা প্রমাণিত হয়ে গেল। এও প্রমাণিত হয়ে গেল যে, ক্রিকেট যেমন কেড়ে নেয়, সেরকম ফিরিয়েও দেয়।

৬ বছর আগের ইডেন গার্ডেন্সের (Eden Gardens) এক রাত। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। শেষ ওভারে ম্যাচ জেতার জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১৯ রান। বেন স্টোকসের (Ben Stokes) হাতে বল তুলে দিয়েছিলেন ইংরেজ অধিনায়ক অইন মর্গ্যান। ব্যাট করছিলেন কার্লোস ব্র্যাথওয়েট। স্টোকসের ওভারের প্রথম চার বলে চার বিশাল ছক্কা মেরে ইংরেজ শিবিরে অন্ধকার নামিয়েছিলেন ব্র্যাথওয়েট। টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এপ্রিল রাতের সেই ইডেন দেখেছিল ক্যারিবিয়ানদের বিজয়োল্লাস। আর দেখেছিল এক অন্ধকার চোখ-মুখের ক্রিকেটারকে। হাঁটু গেড়ে পিচের ওপর বসে।

কোথায় সেই ব্রিটিশ সুলভ ঔদ্ধত্য! এ যেন আত্মসমর্পণের ছবি। সতীর্থরা পাশে এসে কাঁধে টোকা মারার পর যাঁর সম্বিৎ ফিরেছিল যেন। শূন্য দৃষ্টিতে আকাশের দিকে দেখতে দেখতে মাঠ ছেড়েছিলেন বিধ্বস্ত স্টোকস।

মাঝে ২ বছর আগে দেশকে ওয়ান ডে বিশ্বকাপ জিততে সাহায্য করেছেন স্টোকস। বিশ্বজয়ের অন্যতম নায়ক ছিলেন ইংরেজ অলরাউন্ডার। কিন্তু তবু, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কার্যত জেতা ম্যাচ হাতছাড়া হওয়ার যন্ত্রণা কি ভুলতে পেরেছিলেন তিনি?

হয়তো পারেননি। যে শাপমুক্তি ঘটল মেলবোর্নে। পাকিস্তানের ১৩৭/৮ তাড়া করতে নেমে যখন প্রবল চাপে ইংল্যান্ড ইনিংস, হাল ধরলেন স্টোকস। পাক বোলারদের আগুনে স্পেলও তাঁকে টলাতে পারেনি। শেষ পর্যন্ত ৪৯ বলে ৫২ রান করে অপরাজিত রইলেন স্টোকস। আর নিশ্চিত করে দিলেন যাতে, টি-টোয়েন্টিতে দ্বিতীয়বারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

মহম্মদ ওয়াসিমের বলে উইনিং স্ট্রোক খেলেই হুঙ্কার দিয়ে উঠলেন স্টোকস। সেলিব্রেশনে যেন বেরিয়ে এল ৬ বছরের গোপন যন্ত্রণা। যা দেখে রবি শাস্ত্রী পর্যন্ত ধারাভাষ্য দেওয়ার ফাঁকে বলে উঠলেন, 'ইডেনে পারেনি। মেলবোর্নে পারল স্টোকস।'

আরও পড়ুন: শেষবেলায় ফের নায়ক স্টোকস, পাক বধ করে টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্য়ান্ড

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suryakumar Yadav: নেটে ১০০০ বলে ব্যাটিং অনুশীলন, 'প্রাক্তন' বিশ্বজয়ী ক্যাপ্টেনই কি ভরসা হবেন শ্রেয়সদের?
নেটে ১০০০ বলে ব্যাটিং অনুশীলন, 'প্রাক্তন' বিশ্বজয়ী ক্যাপ্টেনই কি ভরসা হবেন শ্রেয়সদের?
Esha Singh: অলিম্পিক্স চ্যাম্পিয়ন মনু ভাকেরকে হারিয়ে চমক এষার, শ্যুটিং বিশ্বকাপে জিতলেন সোনা
অলিম্পিক্স চ্যাম্পিয়ন মনু ভাকেরকে হারিয়ে চমক এষার, শ্যুটিং বিশ্বকাপে জিতলেন সোনা
Vaibhav Sooryavanshi: 'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget