এক্সপ্লোর

মাঠের বাইরে মহিলাদের প্রতি আচরণ কেমন হবে, ক্রিকেটারদের শেখাবে আইসিসি

নয়াদিল্লি: সমাজের বিভিন্ন ক্ষেত্রের মতো ক্রিকেটেও #MeToo আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে। শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুন রণতুঙ্গা ও তারকা পেসার লসিথ মালিঙ্গার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। অতীতে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইলের বিরুদ্ধেও এক মহিলা সাংবাদিককে আপত্তিকর প্রস্তাব দেওয়া, ড্রেসিংরুমে মহিলা ম্যাসিওরের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে এবার ক্রিকেটারদের মাঠের বাইরে শিশু ও মহিলাদের প্রতি আচরণের বিষয়ে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিল আইসিসি। সিঙ্গাপুরে তিনদিনের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। যৌন হেনস্থা রোখার জন্য নতুন নীতি গ্রহণের প্রস্তাবও দেওয়া হয়েছে। আইসিসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘অবিলম্বে আচরণবিধি চালু করা হবে। মাঠের বাইরে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং আইসিসি প্রতিযোগিতায় কাজ করা অন্যান্য লোকজনের আচরণের ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য হবে।’ আইসিসি সিইও ডেভ রিচার্ডসন জানিয়েছেন, ‘খেলোয়াড়, আম্পায়ার ও ম্যাচ রেফারি বা অন্যান্য দায়িত্বে থাকা ব্যক্তিদের জন্য যাতে ক্রিকেট নিরাপদ ও সুরক্ষিত থাকে, সেটা নিশ্চিত করার জন্য আইসিসি বোর্ড ও কমিটিগুলি দায়বদ্ধ। শিশু ও যৌন হেনস্থার শিকার হওয়ার আশঙ্কা আছে এমন প্রাপ্তবয়স্কদের রক্ষা করা, তাঁরা যাতে আপত্তিকর আচরণ হেনস্থার শিকার না হন সেটা নিশ্চিত করা এবং আইসিসি প্রতিযোগিতা চলাকালীন মাঠের বাইরের আচরণ উন্নত করার লক্ষ্যে নীতি ও আচরণবিধিতে বদল আনার বিষয়ে বোর্ড সদস্যরা একমত হয়েছেন।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Manav Suthar: স্বপ্নের অভিষেক মানবের, ইনিংসে পাঁচ উইকেটের বেশি, কৃতিত্বের সঙ্গে এলিট লিস্টেও নাম
স্বপ্নের অভিষেক মানবের, ইনিংসে পাঁচ উইকেটের বেশি, কৃতিত্বের সঙ্গে এলিট লিস্টেও নাম
IND vs AFG: ১১২ রানে অল আউট আফগানদের দ্বিতীয় ইনিংস, আড়াই দিনে ইনিংস ও ৩০০ রানে টেস্ট জয় ভারতের
১১২ রানে অল আউট আফগানদের দ্বিতীয় ইনিংস, আড়াই দিনে ইনিংস ও ৩০০ রানে টেস্ট জয় ভারতের
IND vs AFG Live: ভারতের স্পিন আক্রমণের সামনে কুপোকাত আফগানরা, ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
ভারতের স্পিন আক্রমণের সামনে কুপোকাত আফগানরা, ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
Suryakumar Yadav: মুম্বই ইন্ডিয়ান্স ও হার্দিককে সোশ্য়াল মিডিয়ায় আনফলো করলেন সূর্যকুমার, দূরত্ব কি আরও বাড়ল?
মুম্বই ইন্ডিয়ান্স ও হার্দিককে সোশ্য়াল মিডিয়ায় আনফলো করলেন সূর্যকুমার, দূরত্ব কি আরও বাড়ল?

ভিডিও

Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget