এক্সপ্লোর

ICC Test Batsmen Rankings: আইসিসি-র সেরা ব্যাটসম্যান তালিকায় শীর্ষে উইলিয়ামসন, বিরাটকে তিনে ঠেলে দুইয়ে স্মিথ  

বাবা হবেন, স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকবেন বলে প্রথম টেস্টের পরই চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজ থেকে সরে দাঁড়িয়ে দেশে ফিরে এসেছেন বিরাট। গতকালই তাঁদের ঘর আলো করে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান। আর সেদিনই সিডনিতে বীরের মতো লড়াই করে ম্যাচ ড্র রেখে হার এড়িয়েছে অজিঙ্কা রাহানের বাহিনী। ক্রিকেট থেকে অনুপস্থিতির ফলেই বিরাট কিছুটা পিছিয়ে পড়লেন সম্ভবত।

নয়াদিল্লি: বাবা হয়েছেন। স্বাভাবিক ভাবেই খুশির জোয়ারে ভাসছেন। কিন্তু একদিকে যখন জীবনের নতুন ইনিংস শুরু হল, তখন আরেকদিকে বিরাট কোহলির কাছে উদ্বেগের খবর হল, আইসিসি-র টেস্ট ব্যাটসম্যানদের সেরা ক্রমতালিকায়  তিনি তিন নম্বরে নেমে গেলেন। তাঁকে হটিয়ে দুইয়ে উঠে এলেন স্টিভ স্মিথ। তাঁর অস্ট্রেলিয় প্রতিদ্বন্দ্বী ৯০০ পয়েন্ট নিয়ে রয়েছেন ২ নম্বরে। স্মিথ সিডনি টেস্টে ১৩১ ও ৮১ রান করেছেন। সর্বশেষ তালিকায় কোহলির পয়েন্ট ৮৭০। শীর্ষে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর পয়েন্ট সংখ্যা ৯১৯। বাবা হবেন, স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকবেন বলে প্রথম টেস্টের পরই চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজ থেকে সরে দাঁড়িয়ে দেশে ফিরে এসেছেন বিরাট। গতকালই তাঁদের ঘর আলো করে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান। আর সেদিনই সিডনিতে বীরের মতো লড়াই করে ম্যাচ ড্র রেখে হার এড়িয়েছে অজিঙ্কা রাহানের বাহিনী। ক্রিকেট থেকে অনুপস্থিতির ফলেই বিরাট কিছুটা পিছিয়ে পড়লেন সম্ভবত। উইলিয়ামসন পাকিস্তানের বিরুদ্ধে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে মহাকাব্যিক ২৩৮ রানের ইনিংসের জোরে তালিকায় একে নিজের জায়গা পোক্ত করেছেন।  নিউজিল্যান্ডের যে কোনও ব্য়াটসম্যানের সেরা রেটিং এটা। ভারতীয় ক্রিকেটের কাছে আরেকটা ভাল খবর, চেতেশ্বর পূজারা উঠে এসেছেন আটে। সিডনি টেস্টে তিনি করেছেন ৫০, ৭৭। তিনি আছেন অধিনায়ক রাহানের ঠিক পিছনে। রাহানে একধাপ নিচে নেমে রয়েছেন সাতে। ঋষভ পন্থ এই টেস্টে যথাক্রমে ৩৬ ও ৯৭ রানের দৌলতে ১৯ ধাপ উঠে এসে ২৬ নম্বরে রয়েছেন। হনুমা বিহারী ছিলেন ৫২ নম্বরে। রবিচন্দ্রন অশ্বিন ৮৯-তম স্থানে। লড়াকু ইনিংস খেলে দুজনেই উঠে এসেছেন। শুভমান গিলও ৬৯ নম্বর থেকে উপরে উঠে এসেছেন। বোলারদের ক্রমতালিকায় অফ স্পিনার অশ্বিন দুটি ধাপ নেমে ৯-এ এসেছেন। তাঁর পরেই দশ  নম্বরে আছেন যশপ্রীত বুমরা। সেরা দশ বোলারের তালিকায়  আর কোনও ভারতীয় নেই। বোলারদের লিস্টে এক নম্বর জায়গা ধরে রেখেছেন প্যাট কামিন্স। তারপর আছেন যথাক্রমে স্টুয়ার্ট ব্রড ও  নিল ওয়াগনার।

সেরা শিরোনাম

IND vs NZ Day 3 Highlights: স্বস্তির ২ উইকেট বুমরার, ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষা ভারতের, শেষ ২ দিনে নাটক?
স্বস্তির ২ উইকেট বুমরার, ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষা ভারতের, শেষ ২ দিনে নাটক?
IND vs NZ Live Score: ২৪৬ রানে এগিয়ে গেল নিউজ়িল্যান্ড, ক্রমশ কঠিন হচ্ছে ভারতের লড়াই, লাইভ আপডেট
২৪৬ রানে এগিয়ে গেল নিউজ়িল্যান্ড, ক্রমশ কঠিন হচ্ছে ভারতের লড়াই, লাইভ আপডেট
IND vs NZ: আকাশ ছিটকে যাওয়ার পর পরিবর্ত হিসাবেও সুযোগ হল না সিরাজ়ের! ক্ষোভে ফুঁসছেন ক্রিকেটপ্রেমীরা
আকাশ ছিটকে যাওয়ার পর পরিবর্ত হিসাবেও সুযোগ হল না সিরাজ়ের! ক্ষোভে ফুঁসছেন ক্রিকেটপ্রেমীরা
India U19 Team: অধিনায়ক ভাবিকা, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের জন্য ভারতের মহিলা দলে কারা পেলেন সুযোগ?
অধিনায়ক ভাবিকা, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের জন্য ভারতের মহিলা দলে কারা পেলেন সুযোগ?

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget