এক্সপ্লোর

ICC Test Rankings: অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে রবীন্দ্র জাডেজা

ICC Test Rankings Update, Ravindra Jadeja is on top among all-rounders. | প্রায় চার বছর পর শীর্ষস্থান ফিরে পেলেন জাডেজা।

দুবাই: আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে ভারতের রবীন্দ্র জাডেজা। এর আগে তিনি ২০১৭-র অগাস্টে শেষবার আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন। প্রায় চার বছর পর শীর্ষস্থান ফিরে পেলেন ভারতের এই বাঁ হাতি অলরাউন্ডার। তাঁর রেটিং ৩৮৬। তিনি পিছনে ফেলে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক জেসন হোল্ডারকে।  

অন্যদিকে, ব্যাটসম্যানদের তালিকায় ফের প্রথম ১০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি কক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর সুবাদেই তাঁর আইসিসি ক্রমতালিকায় উন্নতি হয়েছে। সেন্ট লুসিয়ায় প্রথম ইনিংসে তিনি করেন ৯৬ রান। এই ইনিংসের সুবাদে তিনি দু’ধাপ উপরে উঠে প্রথম ১০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন। ২০১৯-এর ডিসেম্বরে তিনি শেষবার ব্যাটসম্যানদের মধ্যে প্রথম দশে ছিলেন। দেড় বছর পরে তিনি আবার এই তালিকায় জায়গা পেলেন।

ব্যাটসম্যানদের মধ্যে চার নম্বরে ভারতের অধিনায়ক বিরাট কোহলি। যুগ্মভাবে ৬ নম্বরে আছেন ঋষভ পন্থ ও রোহিত শর্মা। বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি আবার অলরাউন্ডারদের তালিকায় চতুর্থ স্থানে।

ব্যাটসম্যানদের তালিকায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে ডিন এলগারের। এই বাঁ হাতি ব্যাটসম্যান তিনি এখন ১৯ নম্বরে। রাসি ভ্যান ডার ডুসেন ৩১ ধাপ উঠে এখন ৪৩ নম্বরে।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে কাগিসো রাবাডা এক ধাপ উঠে এখন ৬ নম্বরে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর সুবাদে তাঁর এই উন্নতি হয়েছে। হ্যাটট্রিক করা কেশব মহারাজ তিন ধাপ উঠে এখন ২৮ নম্বরে। লুঙ্গি এনগিডি তিন ধাপ উঠে ৪১ নম্বরে।  

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মধ্যে ১২ ধাপ উঠে ৪৪ নম্বরে জেরমাইন ব্ল্যাকউড। শাই হোপ তিন ধাপ উঠে ৮২ নম্বরে। কাইরেন পোলার্ড ৬ ধাপ উঠে ৯৪ নম্বরে। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে ১২ নম্বরে উঠে এসেছেন কেমার রোচ। কাইল মেয়ার্স ৫১ ধাপ উঠে এখন ৬৩ নম্বরে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget