এক্সপ্লোর

IND vs NZ: পাওয়ার প্লে-তেই খেলার রঙ বদলে দিতে পারে রোহিতরা, ওখানেই থামাতে হবে ভারতকে: স্যান্টনার

Mitchell Santner: ভারত ও নিউজিল্যান্ড ২টো দলই এখনও পর্যন্ত চলতি ওয়ান ডে বিশ্বকাপে কোনও ম্যাচ হারেনি। আগামী রবিবার টুর্নামেন্টে প্রথমবার কোনও একটি দলকে হারের মুখ দেখতে হবে।

ধর্মশালাঃ পয়েন্ট টেবিলে সবার ওপরে থাকা দুটো দল। ২টোই চলতি বিশ্বকাপে (ICC ODI ) এখনও পর্যন্ত চারটে করে ম্যাচ টানা জিতেছে। আগামী রবিবার টুর্নামেন্টে প্রথমবার কোনও একটি দলকে হারের মুখ দেখতে হবে। ম্যাচে নামার আগে ভারতীয় দলকে নিয়ে সতর্ক কিউয়ি স্পিনার অলরাউন্ডার মিচেল স্যান্টনার। রোহিত, গিল, বিরাট, রাহুলরা প্রত্যেকে ফর্মে রয়েছেন। তাই ম্যাচে নামার আগেই গেমপ্ল্যান পরিষ্কার করে নিচ্ছেন কিউইয়ি তারকা। আর সেই অনুযায়ী ভারতীয় ব্যাটিংয়ের পাওয়ার প্লে-র মধ্যেই টপ অর্ডারকে ফেরানোই একমাত্র লক্ষ্য মানছেন কিউয়ি স্পিনার। 

এক সাক্ষাৎকারে নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার বলছেন, ''পিচে হালকা বাউন্স আছে। গতির দেখাও মিলবে। আমার মনে হয় আমাদের ফিল্ডিংয়ের সময় পাওয়ার প্লে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। রোহিত শর্মা, শুভমন গিল যেভাবে ব্যাটিং করছেন, তাতে ম্যাচের রঙ ওই ১০ ওভারেই বদলে যেতে পারে। তাই পাওয়ার প্লে-র সময়ই ভারতকে আটকাতে হবে। শুরু থেকেই ওদের ওপর চাপ তৈরি করতে হবে।'' স্যান্টনার আরও বলেন, ''ভারতীয় দল নিঃসন্দেহে দুর্দান্ত ফর্মে রয়েছে। নিজেদের ঘরের মাঠে খেলছে ওরা। আমাদের ওপর চাপ তৈরি করার চেষ্টা করবেই ওরা। তবে এটা ইতিবাচক দিক যে আমরা এখনও পর্যন্ত সব ম্যাচ জিতেছি। আমরা শুধু নিজেদের ফোকাস নষ্ট করতে চাই না। খেলে যেতে চাই নিজেদের ক্ষমতা অনুযায়ী।''

এদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দল পাবে না হার্দিক পাণ্ড্যকে। গতকাল বাংলাদেশের (IND vs BAN) বিরুদ্ধে ম্যাচে খেলার সময় মাঠেই চোট পেয়েছিলেন। আর মাঠে নামতে পারেননি হার্দিক পাণ্ড্য। নিজের বোলিংয়ের সময় ফিল্ডিং করতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক (Hardik Pandya)। স্ক্যান রিপোর্ট এসেছে। সেই রিপোর্ট অনুযায়ী আগামী ২২ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দল (Indian Cricket Team) পাবে না হার্দিককে। পরের ম্যাচে ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে মাঠে নামবে রোহিত বাহিনী। সেই ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন হার্দিক। 

গতকাল চোট পেতে মাঠ ছাড়ার পরই স্ক্যান করতে পাঠানো  হয়। সেই স্ক্যান রিপোর্ট অনুযায়ী হার্দিককে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। এই সময়কালে বিসিসিআইয়ের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে থাকবেন হার্দিক। ভারতের আগামী ম্যাচ ২০ তারিখ ধর্মশালায়। দলের সঙ্গে সেখানে যাচ্ছেন না হার্দিক। তাঁর পরের ম্যাচ ভারতের লখনউয়ের একানা স্পোর্টস কমপ্লেক্সে। সেই ম্যাচের প্রস্তুতিতেই দলের সঙ্গে যোগ দেবেন এই তারকা অলরাউন্ডার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget