এক্সপ্লোর

World Cup 2023: জয়ের সরনিতে ফিরতে মরিয়া পাকিস্তান, অজিদের বিরুদ্ধে আজ বাবরদের লড়াই কখন, কোথায় দেখবেন?

PAK vs AUS, ICC World Cup: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারতে হয়েছিল প্যাট কামিন্সের দলকে। অন্যদিকে ভারতের বিরুদ্ধে হারলেও শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিলেন শাহিন, রউফরা। 

বেঙ্গালুরুঃ আজ বিশ্বকাপে (ODI World Cup 2023)  অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে খেলতে নামছে পাকিস্তান (Pakistan) শিবির। এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে ৩ ম্যাচ খেলে দুটো ম্যাচ জিতেছে বাবর আজমের দল। অন্যদিক অস্ট্রেলিয়া ৩ ম্যাচ এখনও পর্যন্ত খেলে মাত্র ১টি ম্যাচ জয় পেয়েছে। শেষ ম্যাচে তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে। এর আগে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারতে হয়েছিল প্যাট কামিন্সের দলকে। অন্যদিকে ভারতের বিরুদ্ধে হারলেও শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিলেন শাহিন, রউফরা। 

কাদের ম্যাচ?

আজ ২০ অক্টোবর, পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচ

খেলাটি হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে

কখন শুরু ম্যাচ?

খেলাটি শুরু হবে ভারতীয় সময় দুপুর ২টো থেকে

কোথায় দেখবেন ম্যাচ?

টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলে খেলা দেখা যাবে

অনলাইনে লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?

ডিজনি প্লাস হটস্টারে লাইভ স্ট্রিমিং দেখা যাবে এই ম্য়াচের 

অজি শিবিরের সবচেয়ে বড় চিন্তার কারণ ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের ফর্ম। দুজনেই এবার হয়ত তাদের শেষ বিশ্বকাপ খেলছেন। দলের ২ অভিজ্ঞ তারকা। কিন্তু এখনও পর্যন্ত কোনও ম্যাচে মনে হয়নি যে তাঁরা ছন্দে আছেন। মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাব। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জিতলেও লোয়ার মিডল অর্ডার ম্যাচ জিতিয়েছিল শেষ পর্যন্ত। এখনও পর্যন্ত বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে মোট ৩৮টি একদিনের ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ১৪ ম্যাচে যে দল প্রথমে ব্যাট করতে নেমেছে তারা জিতেছে। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা দল ২০ ম্যাচে জয়লাভ করতে পেরেছে। ফলে এই মাঠে যে কোনও দলই রান তাড়া করতে বেশি পছন্দ করে। ফলে যে দল শুক্রবার টস জিতবে, তারা প্রথমে বল করার সিদ্ধান্ত নেবে বলেই আশা করা হচ্ছে। প্রথম ইনিংসে এই উইকেটে গড় স্কোর ২৩২ রান, অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ২১৫ রান।

ওয়ান ডে ফর্ম্যাটে এই দুই দেশের মধ্যে সাক্ষৎ হয়েছে ১০৭ বার। যার মধ্যে অজিরা জিতেছে ৬৯ বার। পাকিস্তান জিতেছে ৩৪ বার। ৩টি ম্যাচ অমীংসিত এবং ১ ম্যাচ টাই হয়েছিল। এবারে বিশ্বকাপে এখনও পর্যন্ত ৩ ম্যাচ খেলে পয়েট টেবিলে চারে রয়েছে পাকিস্তান, অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেল পয়েন্ট টেবিলে ছয়ে রয়েছে অজিরা। এই ম্যাচ থেকে ২ পয়েন্ট তুলে নিতে চাইবে ২ দলই।

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget