এক্সপ্লোর

পিসিবি সমর্থন করলে আমিও অনেক রেকর্ড ভাঙতে পারতাম: কানেরিয়া

ফের মুখ খুলে ক্রিকেট বোর্ডকে নিশানা নির্বাসিত কানেরিয়ার

নয়াদিল্লি: ফের একবার দেশের ক্রিকেট বোর্ডকে আক্রমণ করলেন ম্যাচ-ফিক্সিংয়ের দায়ে আজীবন নির্বাসিত হওয়া পাক ক্রিকেটার দানিশ কানেরিয়া। তাঁর অভিযোগ, পিসিবি তাঁকে ঠিকমতো সমর্থন করলে তিনিও অনেক রেকর্ড ভাঙতে পারতেন।

ট্যুইটারে কানেরিয়া লেখেন, আমি আমার কেরিয়ারে ব্রায়ান লারার উইকেট পাঁচবার নিয়েছি। ও (লারা) খুব ভাল মাপের ক্রিকেটার। যদি পিসিবি আমাকে সমর্থন করত, তাহলে আমি অনেক বড় রেকর্ড ভেঙে ফেলতাম।

আসলে সম্প্রতি, একটি ইউটিউব ভিডিওতে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল-হক অবশ্য স্মরণ করেছিলেন, কীভাবে একবার দানিশকে মাঠের চারধারে পাঠিয়েছিল লারা।

ওই ঘটনার স্মৃতি রোমন্থন করতে গিয়ে ইনজামাম বলেন, কানেরিয়া একটি গুগলি দিয়েছিল। লারা স্টেপ আউট করে স্ট্রেট ড্রাইভ মারে। কানেরিয়া তা আটকে দেয়। তাতে লারাকে উত্যক্ত করার জন্য লারাকে উদ্দেশ্য করে দানিশ বলেছিল ভালো খেলেছ ব্রায়ান। উত্তরে লারা বলে, ঠিক আছে স্যার। পরের তিনটি বলে চার মারে লারা।

ইনজামাম বলেন, আমি অধিনায়ক ছিলাম। আমিই দানিশকে বলেছিলাম, লারাকে উত্তেজিত করতে। যাতে, ও কোনও ভুল করে আউট হয়ে যায়। ওর জন্য আমি বাউন্ডারিতে ফিল্ডার রেখে ফাঁদ পেতেছিলাম। কিন্তু, লারা তা সত্ত্বেও দানিশকে সেদিন তুলোধনা করে।

এই প্রেক্ষিতেই, দানিশ বলেছেন, পিসিবি যদি তাঁকে সমর্থন করত, তাহলে তিনিও বহু রেকর্ড ভাঙতে পারতেন। কিছুদিন আগে, করোনাভাইরাসে প্রকোপে বিপর্যস্ত পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের জন্য একটি ভিডিও করতে যুবরাজ সিংহ ও হরভজন সিংহকে অনুরোধ করেছিলেন কানেরিয়া।

সেরা শিরোনাম

IND A vs SL A: চূড়ান্ত ব্যর্থ বোলিং লাইন আপ, রাইজিং স্টার্স এশিয়া কাপে সেমিতে শ্রীলঙ্কা 'এ' বিরুদ্ধে হার তিলকদের
চূড়ান্ত ব্যর্থ বোলিং লাইন আপ, রাইজিং স্টার্স এশিয়া কাপে সেমিতে শ্রীলঙ্কা 'এ' বিরুদ্ধে হার তিলকদের
Cyber Attack in FIFA: আন্তর্জাতিক ফুটবল সংস্থার সিস্টেমে হামলা, হ্যাকারদের হাতে ব্যক্তিগত ও আর্থিক তথ্য
আন্তর্জাতিক ফুটবল সংস্থার সিস্টেমে হামলা, হ্যাকারদের হাতে ব্যক্তিগত ও আর্থিক তথ্য
India vs New Zealand: সিরিজের শেষ টেস্ট শুক্রবার থেকে, কখন, কীভাবে দেখবেন ভারত-নিউজিল্যান্ড মহারণ?
সিরিজের শেষ টেস্ট শুক্রবার থেকে, কখন, কীভাবে দেখবেন ভারত-নিউজিল্যান্ড মহারণ?
Mohammed Shami: 'নিজের সফরের ওপর বিশ্বাস রাখো, সাফল্য আসতে সময় লাগে', তরুণদের বার্তা শামির
'নিজের সফরের ওপর বিশ্বাস রাখো, সাফল্য আসতে সময় লাগে', তরুণদের বার্তা শামির

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget