এক্সপ্লোর

India Football Team: সুনীল ছেত্রীকে বাদ দিয়েই কিংস কাপের দল ঘোষণা করলেন কোচ স্তিমাচ

King's Cup 2023: ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর তাইল্যান্ডে কিংস কাপ আয়োজিত হবে।

নয়াদিল্লি: ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর তাইল্যান্ডে আয়োজিত হবে ৪৯তম কিংস কাপ (King's Cup 2023)। সেই টুর্নামেন্টের জন্য ২৩ জনের ভারতীয় দলের (Indian Football Team) ঘোষণা করলেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্তিমাচ (Igor Stimac)। টুর্নামেন্টের জন্য বাছাই করা দলে চমকপ্রদভাবে নেই দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। 

ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে ছেত্রীর দলে না থাকার বিষয়ে কোনওরকম ব্যাখাও দেওয়া হয়নি। তবে তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। অনেকে মনে করছেন সেই কারণেই হয়তো ছেত্রীকে দলে রাখা হয়নি। পরিবারের পাশে থাকার জন্য ছাড় দেওয়া হয়েছে তাঁকে। এই কিংস কাপে ভারত ছাড়াও ইরাক, তাইল্যান্ড এবং লেবাননের মতো শক্তিশালী দলগুলি অংশ নেবে। সবকয়টি দলই টুর্নামেন্টে দুইটি করে ম্যাচ খেলবে।

ফিফার ব়্যাঙ্কিংয়ে ৭০ নম্বরে থাকা শক্তিশালী ইরাক দলের বিরুদ্ধে প্রথম সেমিফাইনাল খেলতে দেখা যাবে ভারতীয় দলকে। ব্লু টাইগার্সরা ৭ সেপ্টেম্বর এই ম্যাচ খেলবে। ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৪টে থেকে শুরু হবে ম্যাচ। ওই দিনই সন্ধ্যা ৭টায় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে লেবানন ও আয়োজক তাইল্যান্ড একে অপরের মুখোমুখি হবে। দুই সেমিফাইনালে জয়ী দল ১০ সেপ্টেম্বর খেতাবি লড়াইয়ে মাঠে নামবে। পরাজিত দলগুলিকেও তৃতীয় স্থান দখলের ম্যাচে খেলতে দেখা যাবে।

ভারতীয় দল শেষবার ২০১৯ সালে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। সেইবার কিন্তু হতাশাজনক ফলাফলই করেছিল ব্লু টাইগার্সরা। তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ পদক জিতেছিল ভারতীয় ফুটবল দল। এবার সোনা জয়ের উদ্দেশেই মাঠে নামবেন গুরপ্রীত সিং সান্ধুরা। ছেত্রীহীন ভারতীয় দল প্রত্যাশাপূরণ করতে পারে কি না, এবার সেটাই দেখার বিষয়।

ভারতীয় দল:-

গোলকিপার- অমরিন্দর সিং, গুরপ্রীত সিং সান্ধু, গুরমীত সিং

ডিফেন্ডার- আশিস রাই, নিখিল পূজারি, সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলি, মেহতাব সিং, লালচুংনুঙ্গা, আকাশ মিশ্র, শুভাশিস বোস, 

মিডফিল্ডার- জিকসন সিং, সুরেশ সিং, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, রোহিত কুমার, আশিক কুরুনিয়ান, নাওরেম মহেশ সিং, লালিয়ানজুয়ালা ছাঙতে

ফরোয়ার্ড- মনবীর সিং, রহিম আলি, রাহুল কেপি

কোচ- ইগর স্তিমাচ 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: পিছিয়ে পড়েও পেনাল্টি শ্যুট আউটে জয়, ডুরান্ডের ফাইনালে পৌঁছল ইস্টবেঙ্গল

সেরা শিরোনাম

Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
Mohammed Siraj: 'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget