এক্সপ্লোর

তৃতীয়বার বিয়ে করলেন ইমরান খান?

ইসলামাবাদ: দুদিন আগেই বিয়ের হ্যাটট্রিক করেছেন ফুটবল কিংবদন্তি পেলে। এবার কি পালা ক্রিকেটের? পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, তৃতীয়বারের জন্য বিয়ে করেছেন প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক তথা সেদেশের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খান। যদিও, খবরকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন ইমরান নিজে। এমনকী, দলের তরফেও বিয়ের খবর খারিজ করে দেওয়া হয়েছে। আগে দু বারের বিয়ে করেছিলেন। দুটিই শেষ হয় ডিভোর্সে। তাতে কী! সম্প্রতি, একটি সাক্ষাৎকারে তৃতীয়বার ছাদনাতলায় বসার ইচ্ছাপ্রকাশ করেছিলেন ইমরান। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, কয়েকদিন আগেই বিবাহসূত্রে আবদ্ধ হন ৬৩ বছরের প্রাক্তন পাক অল-রাউন্ডার। জানা গিয়েছে, লন্ডনে একটি ছিমছাম অনুষ্ঠানে বিবাহ সম্পন্ন হয়। পাত্রী মানেকা পরিবারের সদস্যা। যদিও তাঁর নাম নিয়ে ধোঁয়াশা রয়েছে, তবে পাকা সংবাদমাধ্যমের খবরে তাঁকে মারিয়ম বলে জানানো হয়েছে। শোনা গিয়েছে, পাক পঞ্জাব প্রদেশের প্রভাবশালী মানেকা পরিবারের ঘনিষ্ঠ পিঙ্কি নামে এক মহিলা আধ্যাত্মিকের পরামর্শমতো বিয়ে করেছেন ইমরান। পাক টিভি চ্যানেল সূত্রে খবর, লন্ডনে নতুন বউয়ের সঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছে ইমরানকে। সঙ্গে দুই পুত্রকেও দেখা গিয়েছে বলে খবর। যদিও, পুরো খবরটিই খারিজ করে দিয়েছে ইমরানের দল পিটিআই। দলের প্রধান তথ্য সচিব নঈম উল হক বলেন, এটা (বিয়ের খবর) সত্যি নয়। আমরা নিউজ চ্যানেল দেখছি ও হাসছি। কিছুক্ষণ পর বিয়ের খবরকে উড়িয়ে দেন খোদ ইমরানও। প্রসঙ্গত,  গত বছর জানুয়ারি মাসে বিবিসি সঞ্চালিকা রেহাম খানকে বিয়ে করেন ইমরান। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদ হয়। তার আগে ১৯৯৫ সালে ব্রিটেনের জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেছিলেন ইমরান। ২০০৪ সালে দুজনের ডিভোর্স হয়েছিল।  

সেরা শিরোনাম

Rohit Sharma: 'অন্তত একটা মরশুমের জন্য রোহিতকে নেতৃত্ব ফিরিয়ে দাও', মুম্বই ইন্ডিয়ান্সকে বার্তা আকাশের
'অন্তত একটা মরশুমের জন্য রোহিতকে নেতৃত্ব ফিরিয়ে দাও', মুম্বই ইন্ডিয়ান্সকে বার্তা আকাশের
IND A vs UAE A: বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডবুক তছনছ করল বৈভব, আমিরশাহিকে হারিয়ে সেমিতে জায়গা পাকা ভারতের
বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডবুক তছনছ করল বৈভব, আমিরশাহিকে হারিয়ে সেমিতে জায়গা পাকা ভারতের
Vaibhav Sooryavanshi: দিশেহারা আমিরশাহির বোলাররা, ডাবল সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড বৈভবের ব্যাটে
দিশেহারা আমিরশাহির বোলাররা, ডাবল সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড বৈভবের ব্যাটে
Vaibhav Sooryavanshi: ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে বিধ্বংসী দ্বিশতরান, লিস্ট এ ক্রিকেটে সব রেকর্ড ভেঙে দিল বৈভব
২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে বিধ্বংসী দ্বিশতরান, লিস্ট এ ক্রিকেটে সব রেকর্ড ভেঙে দিল বৈভব

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget