এক্সপ্লোর
১০ মিটার এয়ার রাইফেলে বিশ্বরেকর্ড গড়ে সোনা অপূর্বী চান্দেলার

ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: শ্যুটিং বিশ্বকাপের প্রথম দিনই চমক ভারতের অপূর্বী চান্দেলার। ১০ মিটার এয়ার রাইফেলে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতলেন ২৬ বছরের এই শ্যুটার। ফাইনালে তিনি ২৫২.৯ স্কোর করে বিশ্বরেকর্ড গড়েন। ২৫১.৮ স্কোর করে রুপো পান চিনরে রুঝু ঝাও। ব্রোঞ্জ পেয়েছেন চিনেরই হং শু। তাঁর স্কোর ২৩০.৪।
Apurvi Chandela takes the first World Cup gold of the season in front of her home crowd! 🇮🇳 #ISSFWC pic.twitter.com/pglGwtAMyA
— ISSF (@ISSF_Shooting) February 23, 2019
এর আগে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে বিশ্বরেকর্ড ছিল ঝাওয়ের। তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ২৫২.৪। গত বছরের এপ্রিলে দক্ষিণ কোরিয়ায় বিশ্বকাপে এই রেকর্ড গড়েন চিনের এই শ্যুটার। আজ সেই বিশ্বরেকর্ড ভেঙে দিয়ে নয়া নজির গড়লেন অপূর্বী। Before You Go
FIFA World Cup 2026: মহাকাশে বিশ্বকাপের ফুটবল! ‘Trionda’ নিয়ে গবেষণা করছে NASA?

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















