এক্সপ্লোর

Asian Games: পেনাল্টি থেকে গোল সুনীলের, মায়ানমারের বিরুদ্ধে ড্র করে এশিয়ান গেমসের শেষ ষোলোয় ভারত

Asian Games 2023: দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় মায়ানমার। পরে অবশ্য কোনও দলই আর গোল করতে পারেনি। এই ড্রয়ের ফলে নক আউট পর্বে জায়গা পাকা করে নিল ভারতীয় ফুটবল দল। 

হাংঝাউ: এশিয়ান গেমসে (Asian Games 2023) পরের রাউন্ডে উঠতে হলে এই ম্যাচটি জয় ও ড্র ছাড়া কোনও উপায় ছিল না ভারতের কাছে। এদিন মায়ানমারের বিরুদ্ধে খেলতে নেমেছিল সুনীল ছেত্রীর (Sunil Chetri) নেতৃত্বাধীন ভারতীয় ফুটবল দল। ম্যাচে ভারতের একমাত্র গোলটি করেন সুনীল। ২৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন সুনীল। তবে দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় মায়ানমার। পরে অবশ্য কোনও দলই আর গোল করতে পারেনি। এই ড্রয়ের ফলে নক আউট পর্বে জায়গা পাকা করে নিল ভারতীয় ফুটবল দল। মায়ানমারের কাছে জয় ছাড়া কোনও উপায় ছিল না। তবে ভারত ড্র করেই পরের রাউন্ডে পৌঁছে গেল স্তিমাচের দল। উল্লেখ্য, এশিয়ান গেমসে পুরুষদের ফুটবলে গ্রুপ এ-তে রয়েছে ভারত, চিন, মায়ানমার, বাংলাদেশ। 

টুর্নামেন্টে প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হয়েছিল ভারতকে। ১-৫ গোলে হারতে হয়েছিল সেই ম্যাচে। পরের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে অবশ্য জয় ছিনিয়ে নেয় ভারত। মায়ানমারের বিরুদ্ধে এই নিয়ে মোট ৩০ বার মুখোমুখি হল ভারত। এশিয়ান গেমসের মঞ্চে এই নিয়ে দ্বিতীয় সাক্ষাৎ ছিল ভারত ও মায়ানমারের। প্রথম সাক্ষাৎ ছিল ১৯৫৮ সালে। সেবারও পিকে, চুনী, দামোদরনের গোলে ৩-২ গোলে জয় পেয়েছিল ভারত। এবারও জয় ছিনিয়ে নিল ভারত। 

এদিন খেলা শুরুর ৭ মিনিটের মাথায়ই হলুদ কার্ড দেখেন ভারতের রাহুল কেপি। খেলার ২২ মিনিটের মাথায় অবশ্য গোলের সুযোগ চলে আসে ভারতের সামনে। নিজেদের বক্সে ফাউল করেন মায়ানমারের গোলরক্ষক। দুরন্ত গোল করেন পেনাল্টি থেকে সুনীল। প্রথামার্ধে এরপর আর কোনও দল গোল করতে পারেনি। 

দ্বিতীয়ার্ধে কিছুটা বেগ বাড়িয়ে দেয় মায়ানমারের তাঁদের খেলায়। খেলার ৫৩ মিনিটের মাথায় একটি সহজ সুযোগ মিস করেন রহিম আলি। এরপর ৭৪ মিনিটের মাথায় দুর্দান্ত গোল করে সমতা ফেরালেন মায়ানমারের কিয়াও হেটউই। এরপর অতিরিক্ত ৬ মিনিট দিলেও সেখান থেকে আর কোনও দল গোল করতে পারেনি। 

এদিকে, এশিয়ান গেমসে মহিলাদের বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন নিখাত জারিন। ভিয়েতনামের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন এই ভারতীয় মহিলা বক্সার। ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন নিখাত চলতি এশিয়ান গেমসে পদক জয়ের অন্যতম দাবিদার। এদিনের ম্য়াচে উল্টোদিকে থাকা থি ট্যাম এনগুয়েনকে একপ্রকার দাঁড়াতেই দিলেন না নিখাত। এদিন খেলার দ্বিতীয় রাউন্ডের শেষেই বিচারকরা জয়ী ঘোষণা করেন জারিনকে। এবার ৫০ কেজি বিভাগে লড়াইয়ে নেমেছেন ভারতের ২৭ বছরের এই বক্সার।

সেরা শিরোনাম

India vs Brazil: আছেন ভিনিসিয়াস, রাফিনহা, ভারতের বিরুদ্ধে শক্তিশালী ২৬ সদস্যের দল ঘোষণা ব্রাজিলের
আছেন ভিনিসিয়াস, রাফিনহা, ভারতের বিরুদ্ধে শক্তিশালী ২৬ সদস্যের দল ঘোষণা ব্রাজিলের
India vs Afghanistan: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
Sourav Ganguly: 'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
Sourav Ganguly: বারংবার শোনা গিয়েছে জল্পনা, এবার তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়
বারংবার শোনা গিয়েছে জল্পনা, এবার তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

ভিডিও

Kolkata Food Safety Crackdown | রাজ্য সড়কের ধারে রেস্তোরাঁ। নাম পাঁচফোড়ন। কিন্তু তার রেফ্রিজারেটর খুলতেই বেরিয়ে এল একাধিক বিয়ারের ক্যান
CM Suvendu Adhikari: গোল পার্ক থেকে যাদবপুর 8B পর্যন্ত মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী
Atin Ghosh: রেস্তোরাঁ-খাদ্য বিপণিতে বেনিয়ম নিয়ে চাঞ্চল্যকর দাবি প্রাক্তন ডেপুটি মেয়রের
Akhrujjaman on Sumit Roy : ‘পুলিশ বার বার ডাকছে মানে নিশ্চয়ই কিছু...’, কেন এ কথা বললেন আখরুজ্জামান?
Jadavpur University News : যাদবপুরে হামলাকাণ্ডে গ্রেফতার ও ভোটের দাবিতে FETSU-র জমায়েতের ডাক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
iPhone 18 India Launch: ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
India vs Afghanistan: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
Sourav Ganguly: 'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
Weather Alert: ৫ জেলায় ভারী দুর্যোগের সতর্কতা, দাপট চালাবে ঝড়বৃষ্টি, বানভাসি হবে কোন কোন এলাকা ?
৫ জেলায় ভারী দুর্যোগের সতর্কতা, দাপট চালাবে ঝড়বৃষ্টি, বানভাসি হবে কোন কোন এলাকা ?
SIP Investment: ৪০ হওয়ার আগেই আপনার থাকে থাকবে কোটি টাকা! মাসে কত টাকা করে জমাতে হবে জানেন কি?
৪০ হওয়ার আগেই আপনার থাকে থাকবে কোটি টাকা! মাসে কত টাকা করে জমাতে হবে জানেন কি?
Tollywood News: ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
8th Pay Commission : ১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
Tukaram Mundhe: ২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
Embed widget