এক্সপ্লোর

IND U19 vs ENG U19 Final: কাল যুব বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি ভারত, কখন, কােথায় দেখবেন ম্যাচ?

IND U19 vs ENG U19 Final: ২২ গজে আরও একবার বিশ্বজয়ের সুযোগ ভারতের কাছে। আগামীকাল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে যশ ধূলের টিম ইন্ডিয়া।

অ্যান্টিগা: খেতাবি লড়াই। যুব বিশ্বকাপের ফাইনাল। টানটান উত্তেজনার মহারণ। ২২ গজে আরও একবার বিশ্বজয়ের সুযোগ ভারতের কাছে। আগামীকাল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে যশ ধূলের টিম ইন্ডিয়া। ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতেই বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল সিনিয়র ভারতীয় দলের। ভাইদের কাছে সুযোগ দাদাদের হারের যন্ত্রণা কিছুটা লাঘব করার। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৬ রানে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় যুব দল। অন্যদিকে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ইংল্যান্ড শিবির। কে চ্যাম্পিয়ন হবে, জানা যাবে কিছুক্ষণ পরেই।

কাল ভারত বনাম ইংল্য়ান্ড যুব বিশ্বকাপের ফাইনালে ম্যাচ কোথায় খেলা হবে?

কাল ৫ ফেব্রুয়ারি, যুব বিশ্বকাপের ফাইনালে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচটি খেলা হবে অ্যান্টিগায়

কখন থেকে শুরু খেলা?

ভারতীয় সময় অনুযায়ী সন্ধে ৬.৩০ থেকে শুরু হওয়ার কথা ফাইনাল ম্যাচ। খেলা শুরুর ৩০ মিনিট আগে টস হবে।

কোন চ্যানেলে সম্প্রচারিত হবে আজকের ম্যাচ?

টিভিতে ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস ওয়ান এইচডি, স্টার স্পোর্টস ওয়ান হিন্দি, স্টার স্পোর্টস ওয়ান হিন্দি এইচডি, স্টার স্পোর্টস ওয়ান বাংলা চ্যানেলে।

অনলাইনে কোথায় দেখা যাবে?

অনলাইনে ম্যাচ দেখা যাবে হটস্টার অ্যাপ, ওয়েবসাইটে। ম্যাচের যাবতীয় খুঁটিনাটি জানার জন্য চোখ রাখুন এবিপি লাইভে।

সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক যশ ধূল। ওপেনিংয়ে নেমেছিলেন আংক্রিশ রাঘুবংশী ও হরনূর সিংহ। কিন্তু কেউই বেশি রান করতে পারেননি। প্রথমজন ৬ রান করেন। দ্বিতীয় জন ১৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ১৬ রানে প্রথম উইকেটের পতন হয় ভারতের। ৩৭ রানে দ্বিতীয় উইকেটের পতন হয়। এরপরই পার্টনারশিপ গড়ে তোলেন অধিনায়ক যশ ধূল ও সহ অধিনায়ক শাইক রশিদ। ১০টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১১০ বলে ১১০ রান করেন তিনি। ১০৮ বলে ৯৪ রান করেন শাইক রশিদ। এরপর লোয়ার অর্ডারে নিশান্ত সিন্ধু ও দীনেশ বানা মিলে দলের স্কোর ২৯০ এ পৌঁছে দেন। 

জবাবে, ভারতীয় বােলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে মাথা তুলেই দাঁড়াতে পারল না অজি ব্য়াটাররা। শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ১৯৪ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে সর্বাধিক ৩ উইকেট নেন ভিকি ওস্টওয়াল। ২ টো করে উইকেট নেন রবি কুমার ও নিশান্ত সিন্ধু। ১টি করে উইকেট নেন আংক্রিশ রঘুবংশী ও কৌশল তাম্বে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget