এক্সপ্লোর

টেস্টে অধিনায়ক হিসেবে সচিনের রেকর্ড টপকালেন কোহলি

মুম্বই: এই মুহূর্তে জীবনের সেরা ফর্মে আছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। চলতি বছরে টেস্টে এক হাজারের বেশি রান করে ফেলেছেন তিনি। এ বছর ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি রান তাঁর। শনিবার ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয় দিন অপরাজিত ১৪৭ রান করে একইসঙ্গে তিনটি নজির গড়েছেন ভারতের অধিনায়ক। অধিনায়ক হিসেবে সচিন তেন্ডুলকরের দুটি রেকর্ড ছাপিয়ে গিয়েছেন কোহলি। সচিন অধিনায়ক হওয়ার পর কোনও টেস্ট সিরিজেই ৫০০ রান করতে পারেননি। কোহলি ইতিমধ্যেই দুটি সিরিজে পাঁচশোর বেশি রান করে ফেলেছেন। সুনীল গাওস্করের পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে দুটি টেস্ট সিরিজে পাঁচশোর বেশি রান করলেন কোহলি। ১৯৭৮-৭৯ মরশুমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৩২ এবং ১৯৮১-৮২ মরশুমে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০০ রান করেছিলেন গাওস্কর। ২০১৪-১৫ মরশুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজে ৬৯২ রান করেছিলেন কোহলি। চলতি সিরিজে ইতিমধ্যেই পাঁচশোর বেশি রান করে ফেলেছেন তিনি। আরও পড়ুন, ওয়ার্নার ব্যবধান কমালেও একদিনের র‌্যাঙ্কিংয়ে দুইয়ে কোহলি অধিনায়ক হিসেবে শতরানের হিসেবেও সচিনকে ছাপিয়ে গিয়েছেন কোহলি। ৪৩ টেস্টে অধিনায়কত্ব করে ৮টি শতরান করেছিলেন সচিন। কোহলি সেখানে ৩৪ টেস্টে ৯টি শতরান করে ফেললেন। ভারতীয়দের মধ্যে এক্ষেত্রে তাঁর চেয়ে এগিয়ে শুধু গাওস্কর। ৭৪ টেস্টে ১১টি শতরান করার রেকর্ড আছে গাওস্করের। তবে কোহলি যে ফর্মে আছেন, তাতে এই রেকর্ডও টপকে যাওয়া সময়ের অপেক্ষা। শনিবার সকালে দ্বিতীয় বলেই চেতেশ্বর পূজারা আউট হওয়ার পর ক্রিজে আসেন কোহলি। দিনের শেষেও অপরাজিত তিনি। অপরপ্রান্তে একের পর এক ব্যাটসম্যান ফিরে গেলেও, অবিচলিত ছিলেন কোহলি। টেস্টে ১৫-তম শতরান করলেন তিনি। ৫২ টেস্টে ৮৯ ইনিংসে ৪,০০০ রান করে ফেললেন ভারতের অধিনায়ক। এক্ষেত্রে ভারতীয়দের মধ্যে তিনি ষষ্ঠ দ্রুততম। এক ইনিংসে এই তিন নজির গড়ার পর এবার কোহলির লক্ষ্য ওয়াংখেড়েতে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়।

সেরা শিরোনাম

IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget