এক্সপ্লোর

IND v ENG Women's World Cup 2022: বিশ্বকাপে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্য়াটিং, শুরুতেই ফিরলেন মিতালি, দীপ্তি

IND v ENG Women's World Cup 2022: ক্রিজে লড়ছেন আগের ম্যাচের ২ শতরানকারী স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীত কৌর। চলতি টুর্নামেন্টে ভারতীয় ক্যাপ্টেন মিতালি রাজের ব্যাট এখনও পর্যন্ত কথা বলল না। 

মাউন্ট মাউনগানুই: মহিলা ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরুতেই ব্যাটিং ভাঙন ভারতীয় দলের। ধারেভারে ২ দলই সমান শক্তিশালী। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক হেদার নাইট। ক্যাপ্টেনের সিদ্ধান্তকে বিফলে যেতে দেননি ব্রিটিশ বোলাররা। মাত্র ৩০ রান বোর্ডে তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে ভারতীয় দল। তার মধ্যে রয়েছেন মিতালি রাজ ও দীপ্তি শর্মার মতো অভিজ্ঞ ২ ক্রিকেটারও। ক্রিজে লড়ছেন আগের ম্যাচের ২ শতরানকারী স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীত কৌর। চলতি টুর্নামেন্টে ভারতীয় ক্যাপ্টেন মিতালি রাজের ব্যাট এখনও পর্যন্ত কথা বলল না। 

ইংল্যান্ড যেখানে তাঁদের টুর্নামেন্টের প্রথম ৩ ম্যাচেই হেরেছে, সেখানে নিজেদের ৩ ম্যাচের মধ্যে ২ ম্যাচে জয় পেয়েছে ভারত। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছেন ঝুলন গোস্বামীরা। শুধুমাত্র নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছে। এই ম্যাচটি ইংল্যান্ডের কাছে তাই অনেকটা ডু অর ডাই ম্য়াচের মতো। এই ম্যাচে হেরে গেলে প্রথম চারে থাকা প্রায় অসম্ভব হয়ে যাবে ইংল্যান্ডের জন্য। সেক্ষেত্রে তাঁদের অন্য দলের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। 

অন্যদিকে, বিশ্বকাপের মঞ্চে ভারতের ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে দগদগে ঘা ২০১৭ বিশ্বকাপ ফাইনাল। সেখানে গোটা ম্য়াচে ভাল পারফর্ম করেও অল্পের জন্য খেতাব হাতছাড়া হয়েছিল টিম মিতালির। 

এদিন প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ওপেনিংয়ে স্মৃতি মন্ধানা ও ইয়াস্তিকা ভাটিয়া নেমেছিলেন। স্মৃতি ক্রিজে থাকলেও মাত্র ৮ রান করেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ইয়াস্তিকা। মাত্র ১ রান করে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ক্যাপ্টেন মিতালিও। এদিকে, দীপ্তি তো খাতাই খুলতে পারলেন না। স্মৃতির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরলেন তিনি। মাত্র ৮ ওভারে ২৮ রান বোর্ডে তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে টিম ইন্ডিয়া। তবে সেখান থেকেই দলকে টেনে তোলেন স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীত কৌর। ২ জনেই ক্রিজে আছেন এখন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget