এক্সপ্লোর

Ind v NZ: কার থেকে ব্যাটিং টিপস নেন, জানালেন বিধ্বংসী ছন্দে থাকা সূর্যকুমার

BCCI: কার পরামর্শ নিয়ে ব্য়াটিংয়ে এই উন্নতি, জানালেন সূর্যকুমার যাদব। আর স্কাইয়ের ব্যাটিং গুরুর নাম শুনে হতবাক সকলে। কেন?

লখনউ: টি-টোয়েন্টিতে তিনি এখন বিশ্বের সেরা ব্যাটার। আইসিসি (ICC) ব়্যাঙ্কিংয়ের শীর্ষে। লখনউয়ে লো স্কোরিং ম্যাচেও তিনি ভারতকে জিতিয়েছেন। ম্যাচের সেরাও হয়েছেন।

কার পরামর্শ নিয়ে ব্য়াটিংয়ে এই উন্নতি, জানালেন সূর্যকুমার যাদব। আর স্কাইয়ের ব্যাটিং গুরুর নাম শুনে হতবাক সকলে। কেন?

কারণ, সূর্য নিজের ব্যাটিং গুরু হিসাবে জানিয়েছেন যুজবেন্দ্র চাহালের নাম!

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটের জন্য় সতীর্থ চাহাল ও কুলদীপ যাদবের সঙ্গে খোশমেজাজে আড্ডা দিতে দেখা যায় সূর্যকুমারকে। সেখানে মজা করে সূর্য বলেন, 'ধন্যবাদ, আমি তোমার দেওয়া ব্যাটিং টিপস কাজে লাগাচ্ছি। তুমিই আমার ব্যাটিং কোচ। এ আমাকে সব কিছু শেখায়।'

সাবধানী ইনিংস

তিনি ক্রিজে নামা মানেই চার-ছক্কার বন্যা। উইকেটের চারধারে এতরকম শট খেলতে পারেন যে, তাঁর নামকরণই হয়ে গিয়েছে নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি। এ বি ডিভিলিয়ার্সের পর। যদিও লখনউয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সম্পূর্ণ অন্য মেজাজে দেখা গেল সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। লো স্কোরিং ম্যাচে ধৈর্যশীল, সাবধানী ইনিংস খেললেন 'স্কাই'। মাত্র ১ বল বাকি থাকতে বাউন্ডারি মেরে জেতালেন ভারতীয় দলকে (Ind vs NZ)।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

ম্যাচে ভারতের সামনে লক্ষ্য ছিল মাত্র ১০০ রানের। সেই রান তাড়া করতে গিয়ে ১০.৪ ওভারে ৫০/৩ হয়ে গিয়েছিল ভারত। সেখান থেকে সতর্ক জুটি গড়ে দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন সূর্যকুমার যাদব ও ওয়াশিংটন সুন্দর। তখনই ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান ওয়াশিংটন। বলা ভাল, সূর্যকুমারের উইকেট বাঁচাতে নিজের উইকেট বিসর্জন দেন তামিলনাড়ুর ক্রিকেটার।

৩১ বলে অপরাজিত ২৬ রান করে ম্যাচের সেরা হয়েছেন সূর্যকুমার। যদিও ওয়াশিংটনের রান আউট নিয়ে নিজেকে দোষারোপ করেছেন স্কাই। ম্যাচের সেরার পুরস্কার হাতে নিয়ে বলেছেন, 'ওয়াশি (দলে ওয়াশিংটন সুন্দরের ডাকনাম) আউট হওয়ার পরে আমি নিশ্চিত করতে চেয়েছিলাম যাতে শেষ পর্যন্ত ক্রিজে থেকে ম্যাচ জিতিয়ে আসতে পারি। ভুলটা আমার ছিল। আমি দেখিনি বলটা কোথায় গিয়েছে। রান নিতে দৌড়েছিলাম।'

কঠিন পরিস্থিতিতে তাঁকে যে অন্যরকমভাবে ব্যাট করতে হয়েছিল, জানিয়েছেন স্কাই। বলেছেন, 'এই ম্যাচে স্কাইয়ের নতুন এক সংস্করণ দেখা গেল। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটা জরুরি ছিল। উইকেট কঠিন ছিল ঠিকই। তবে মানিয়ে তো নিতেই হবে। শেষে একটা বড় শট দরকার ছিল আর আমাদের শান্ত থাকাটা জরুরি ছিল। আমি জয়ের রানটা তোলার আগে হার্দিক বলেছিল, এই বলে জয়ের জন্য শট খেলো। ওই কথাটা খুব আত্মবিশ্বাস জুগিয়েছিল।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget