এক্সপ্লোর

Shikhar Dhawan: ধবনের আন্তর্জাতিক কেরিয়ার কি শেষ? জাতীয় দল থেকে বাদ পড়ার পর জল্পনা

Team India: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন ধবন। খেলেছেন বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও।

নয়াদিল্লি: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলবে ভারত (Ind vs SL)। দুটি সিরিজের জন্যই দল ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। দুই ফর্ম্যাটের জন্য দুটি আলাদা দল ঘোষণা করা হয়েছে। দুই দলেই কয়েকজন ক্রিকেটার থাকলেও, সুযোগ দেওয়া হয়েছে নতুন মুখদেরও।

তবে অনেককেই বিস্মিত করেছে ওয়ান ডে দলে শিখর ধবনের না থাকাটা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন ধবন। খেলেছেন বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও। তবে ব্যাটে রান নেই দিল্লির বাঁহাতি ক্রিকেটারের। বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচে তাঁর রান যথাক্রমে ৭, ৮ ও ৩। লিটন দাসদের কাছে সিরিজ হেরে গিয়েছিল ভারত।

তারপরই ছেঁটে ফেলা হল ধবনকে। ওয়ান ডে ক্রিকেটে শেষ ১০ ইনিংসে একটি মাত্র হাফসেঞ্চুরি করেছেন তিনি। অন্যদিকে শুভমন গিল, ঈশান কিষাণরা ছন্দে রয়েছেন। ভারতীয় বোর্ড সূত্রে খবর, ৩৭ বছরের ধবন নয়, বরং তরুণ প্রজন্মের ওপরই লগ্নি করতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

প্রশ্ন উঠছে, তাহলে কি ধবনের আন্তর্জাতিক কেরিয়ার শেষ? পরের বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে ধবনকে দলে রাখার সম্ভাবনা ক্ষীণ। কেউ কেউ বলছেন, বিশ্বকাপের দলে থাকার অপেক্ষা করতে পারেন ধবন। একান্তই সুযোগ না পেলে তিনি অবসরের সিদ্ধান্তও নিতে পারেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shikhar Dhawan (@shikhardofficial)

২০২২ সালটা ভাল যায়নি দিল্লির ক্রিকেটারের। এই বছরে ২২টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন ধবন। করেছেন মাত্র ৬৮৮ রান। সর্বোচ্চ স্কোর ৯৭।

ভক্তরা হতাশ। অনেকে ধরেই নিয়েছেন যে, ভারতীয় দলে হয়তো আর দেখা যাবে না ধবনকে। একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'সদা হাসিমুখ। কোনও দিন অভিযোগ করেননি। আইসিসি টুর্নামেন্টে দুর্দান্ত রেকর্ড। ধবনের আন্তর্জাতিক কেরিয়ার হয়তো শেষ'। আরেক জন লিখেছেন, 'অনেক ভাল স্মৃতি উপহার দেওয়ার জন্য গব্বর, তোমাকে ধন্যবাদ'। কারও মতে, আইসিসি টুর্নামেন্টে দুরন্ত রেকর্ড থাকা ধবনের আরও ভাল বিদায় প্রাপ্য ছিল।

আরও পড়ুন: বিশ্বের প্রথম পাঁচের মধ্যে নিজেকে দেখলে ভাল লাগে, বলছেন নতুন নাইট লিটন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget