এক্সপ্লোর

Ind vs Aus 2nd ODI: রুদ্ধশ্বাস শেষ ওভারে ভারতকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া, জিতল সিরিজও

তিন ওয়ান ডে ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিল অজিরা। সেই সঙ্গে টানা ২৬ ওয়ান ডে জিতে নতুন কীর্তি গড়ল মেগ ল্যানিংয়ের দল।

ম্যাকায়: ঝুলন গোস্বামীর ফুলটস বলে ব্যাট চালিয়ে শর্ট লেগে ক্যাচ দিয়েছেন নিকোলা ক্যারি। ভারতীয় শিবির উৎসবে মাতোয়ারা। ২ রানে হারিয়ে দেওয়া গিয়েছে প্রবল শক্তিধর প্রতিপক্ষ। সেই সঙ্গে ভেঙে গিয়েছে অস্ট্রেলিয়ার টানা ২৫ ম্যাচ জয়ের রেকর্ড। মাঠে টিম হাডল করে তখন নাচতে শুরু করে দিয়েছেন ঝুলন গোস্বামী-রিচা ঘোষ-মিতালি রাজরা।

কিন্তু সকলের সম্বিৎ ফিরল কিছুক্ষণ পর। কারণ, বলের উচ্চতা বেশি ছিল কি না, তৃতীয় আম্পায়ারের মতামত চাইলেন মাঠের দুই আম্পায়ার। এবং, দীর্ঘক্ষণ রিপ্লে দেখার পর তৃতীয় আম্পায়ার ঘোষণা করলেন, ঝুলনের ফুলটস বলের উচ্চতা ব্যাটারের কোমরের ওপরে ছিল। যে কারণে বলটিকে নো বল দেওয়া হয়। ফ্রি হিট পায় অস্ট্রেলিয়া। শেষ বলে অজিদের জেতার জন্য প্রয়োজন ছিল ২ রান। ঝুলনের শেষ বল মিড উইকেটে ঠেলে দৌড়ে ২ রান নিয়ে নেন ক্যারি।

অল্পের জন্য় রক্ষা পেল অস্ট্রেলিয়ার অশ্বমেধের অভিযান। রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। প্রথম ওয়ান ডে-তে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে উড়িয়ে দিয়েছিল। দ্বিতীয় ম্য়াচ জিততে হল কষ্ট করে। তবে তিন ওয়ান ডে ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিল অজিরা। সেই সঙ্গে টানা ২৬ ওয়ান ডে জিতে নতুন কীর্তি গড়ল মেগ ল্যানিংয়ের দল।

শুক্রবার প্রথম ব্যাটিং করে ভারত তুলেছিল ২৭৪/৭। ভারতের দুই ওপেনার ১১.১ ওভারে ৭৪ রান যোগ করেন। শেফালি ২৩ বলে ২২ রান করে আউট হলেও, ক্রিজে জমে গিয়েছিলেন স্মৃতি মান্ধানা। আগের ম্যাচে রান পাননি। এই ম্যাচে স্মৃতি করলেন দলের সর্বোচ্চ ৮৬ রান। রান পেয়েছেন শিলিগুড়ির রিচা ঘোষ (৪৪), পূজা বস্ত্রাকর (২৯), ঝুলন (২৮ নঃ আঃ) ও দীপ্তি শর্মা (২৩)।

জবাবে ব্যাট করতে নেমে শুরুর দিকে পরপর উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে ঝকঝকে সেঞ্চুরি করেন বেথ মুনি। ১৩৩ বলে ১২৫ রান করে অপরাজিত থাকেন তিনি। ৭৭ বলে ৭৪ রান করেন টাহিলা ম্যাকগ্রা। ৩৮ বলে ৩৯ করেন নিকোলা। শেষ ওভারে ১৩ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। ঝুলন গোস্বামী দুটি নো বল করে বসেন। যার মধ্যে একটি বল আছড়ে পড়ে ব্যাটারের হেলমেটে। শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।

সেরা শিরোনাম

EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget