এক্সপ্লোর

IND Vs AUS, Innings Highlights: শ্রেয়স, গিলের সেঞ্চুরি, ঝোড়ো অর্ধশতরান সূর্য, রাহুলের, স্মিথদের সামনে লক্ষ্যমাত্রা ৪০০

IND Vs AUS 2023: শতরান হাঁকালেন শুভমন ও শ্রেয়স। ৫২ রানের ইনিংস খেললেন কে এল রাহুল। টানা দ্বিতীয় ওয়ান ডে অর্ধশতরান এল সূর্যকুমারের ব্যাট থেকে। 

ইন্দোর: বিশ্বকাপের (World Cup 2023) আগে দুরন্ত ছন্দে ভারতীয় ব্যাটিং লাইন আপ। অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৩৯৯ রান বোর্ডে তুলে ফেলল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা পাহাড়প্রমাণ ৪০০ রান। ইন্দোরের পিচ বরাবরই ব্য়াটিং সহায়ক। তবে যে পর্যায়ের রণংদেহী মূর্তিতে এদিন ব্যাটিং করলেন গিল, শ্রেয়স, রাহুল, সূর্যকুমাররা তার প্রশংসা প্রাপ্য। শতরান হাঁকালেন শুভমন ও শ্রেয়স। ৫২ রানের ইনিংস খেললেন কে এল রাহুল। টানা দ্বিতীয় ওয়ান ডে অর্ধশতরান এল সূর্যকুমারের ব্যাট থেকে। 

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। প্যাট কামিন্স এদিন না খেলায় স্মিথের ঘাড়ে নেতৃত্বের দায়িত্ব বর্তেছিল। তবে তাঁর বোলাররা একদমই অধিনায়কের আস্থা অর্জন করতে পারলেন না। রুতুরাজকে মাত্র ৮ রানের মধ্যে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছিলেন হ্যাজেলউড। যদিও এরপর বাকিটা পুরোটাই ভারতের দখলে। তিন নম্বরে নেমেছিলেন শ্রেয়স আইয়ার। তিনি গিলের সঙ্গে জুটি বেঁধে দুশো রানের পার্টনারশিপ গড়েন। শুভমন ৯৭ বলে ১০৪ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। অন্যদিকে শ্রেয়স ৯০ বলে ১০৫ রান করেন ১১টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়ে। দুজনে ফিরে যাওয়ার পর খেলার হাল ধরে কে এল রাহুল ও সূর্যকুমার যাদব। রাহুল ৩৮ বলে ৫২ রান করে আউট হন। ৩টি বাউন্ডারি ও সমসংখ্যক ছক্কা হাঁকান। তবে শেষের দিকে মারমুখি মেজাজে ব্যাটিং করে নিজের অর্ধশতরান পূরণ করেন সূর্যকুমার যাদব। ওয়ান ডে বিশ্বকাপের আগে টানা ২ ম্যাচে অর্ধশতরান করলেন তিনি। এদিন ৩৭ বলে ৭২ রানে অপরাজিত থাকেন তিনি। ৬টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান সূর্য। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৯৯ রান বোর্ডে তুলতে পারে ভারত। 

এদিকে, গিল তাঁর কেরিয়ারের ৬ নম্বর ওয়ান ডে সেঞ্চুরি হাঁকান। চলতি বছরে দুর্দান্ত ফর্মে রয়েছেন তরুণ ওপেনার। এক ক্যালেন্ডার বর্ষে ওয়ান ডে ফর্ম্যাটে ১২০০ রান পূরণ করে ফেলেছেন গিল। টপকে গেলেন সচিন তেন্ডুলকরকে। এক ক্যালেন্ডার বর্ষে সচিন ওয়ান ডে ফর্ম্য়াটে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ১৯৯৬ সালে। বিরাট, রোহিত ২০১৭ সালে এই নজির গড়েছিলেন। তাঁদের টপকে গেলেন গিল। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget