এক্সপ্লোর

ব্যাঙ্গালোরে সিরিজ নির্ণায়ক ম্যাচ: চোট সারিয়ে উঠছেন রোহিত ও শিখর, চূডান্ত সিদ্ধান্ত রবিবার

ভারত ও অস্ট্রেলিয়ার চলতি একদিনের সিরিজ এখন ১-১। ফয়সালা রবিবার। ব্যাঙ্গালোরে ওয়ান ডে সিরিজের নির্নায়ক ম্যাচে দুই দলই যে জয়ের জন্য ঝাঁপাবে তা আর বলার অপেক্ষা রাখে না। প্রথম ওয়ান ডে-তে হারের পর রাজকোটে ঘুরে দাঁড়িয়েছে খোঁচা খাওয়া টিম ইন্ডিয়া।

ব্যাঙ্গালোর: ভারত ও অস্ট্রেলিয়ার চলতি একদিনের সিরিজ এখন ১-১। ফয়সালা রবিবার। ব্যাঙ্গালোরে ওয়ান ডে সিরিজের নির্নায়ক ম্যাচে দুই দলই যে জয়ের জন্য ঝাঁপাবে তা আর বলার অপেক্ষা রাখে না। প্রথম ওয়ান ডে-তে হারের পর রাজকোটে ঘুরে দাঁড়িয়েছে খোঁচা খাওয়া টিম ইন্ডিয়া। আর, ব্যাঙ্গালোরের যুদ্ধ জিতে হোম সিরিজ ছিনিয়ে নিতে বিরাটের সবচেয়ে বড় বাজি হতে পারেন কে এল রাহুল। তুখোড় ফর্মে রয়েছেন তিনি। একদিকে, গত ম্যাচে মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং (৫২ বলে ৮০ রান), অন্যদিকে ঋষভের অবর্তমানে সমান দক্ষতায় কিপিংও করেছেন। তিনি টিম ইন্ডিয়ার মিডল অর্ডার স্থায়ী সমাধান হয়ে উঠতে পারেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে, রাহুল স্বস্তি দিলেও টিম ম্যানেজমেন্টের বেজায় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন ফর্মে থাকা দলের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধবন। রাজকোটে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান রোহিত। অন্যদিকে, পাঁজরে চোট শিখরের। ব্যাঙ্গালোরে আদৌ তাঁরা খেলতে পারবেন কি না, সেই সিদ্ধান্ত নেওয়া হবে রবিবার সকালেই। রাজকোটে পাঁজরের চোটের জন্য ফিল্ডিং করতে পারেননি শিখর। অন্যদিকে, কাঁধে চোট পেয়ে অস্ট্রেলিয়ার ইনিংসের ৪৩ তম ওভারে মাঠ ছাড়েন রোহিত। টিম ম্যানেজমেন্ট তাঁদের চোটের দিকে নজর রাখছে। তাঁদের পাওয়া যাবে কিনা, তা এম চিন্নাস্বামী স্টেডিয়ামের ম্যাচের আগে সিদ্ধান্ত নেওয়া হবে। বিসিসিআই অবশ্য সমর্থকদের জন্য আশার বাণীই শুনিয়েছে। জানানো হয়েছে, শিখর ও রোহিত-দুজনেই সেরে উঠছেন। তাঁরা কতটা সেরে উঠছেন সেদিকে নজর রাখা হচ্ছে। রবিবার ম্যাচের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রাজকোটের ম্যাচের পর অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন, রোহিতের সঙ্গে অল্প কথা হয়েছে। বাম কাঁধের সমস্যা কয়েকবার দেখা দিয়েছে। আঘাত তেমন গুরুতর নয়। তাই, পরের ম্যাচে ওকে পাওয়া যাবে বলে আশা করছি। রাজকোটের ম্যাচে শিখর ও কোহলি –দুজনেই হাফসেঞ্চুরি করেন। অল্পের জন্য শতরান হাতছাড়া করেন শিখর। রাজকোটের ম্যাচে পাঁচ নম্বরে নেমে রাহুলের ব্যাটিং সবার নজর কেড়ে নিয়েছিল। ম্যাচের পর রাহুল জানিয়েছিলেন, স্টিভ স্মিথ, এবি ডিভিলিয়ার্স ও কেন উইলিয়ামসনদের ভিডিও দেখা তাঁর কাজে এসেছে। তিনি বলেন, তিনি কোহলির সঙ্গেও প্রচুর কথা বলেছেন। বল হাতে বুমরাহ, সামির পাশাপাশি উজ্জ্বল কুলদীপ। শার্দূলের চেয়ে নবদীপ সাইনির পেসের উপরই বিরাট ব্রিগেড বেশি নির্ভর করবে বলে ধারণা বিশেষজ্ঞদের। ব্যাঙ্গালোরের রবিবাসরীয় ব্লকবাস্টারে বিরাট-রাহুলরা স্মিথ-ওয়ার্নারদের টেক্কা দিতে পারেন কি না, সেদিকেই নজর ক্রিকেটপ্রেমীদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Father Death: বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget