এক্সপ্লোর

Ashwin On Mukesh: জুনিয়র মহম্মদ শামি! কাকে ভারতের ভবিষ্যতের পেস-অস্ত্র হিসাবে বেছে নিলেন অশ্বিন?

IND vs AUS: জাতীয় দলের হয়ে ১টি মাত্র টেস্ট খেলেছেন মুকেশ। নিয়েছেন ২ উইকেট। ৩টি একদিনের ম্যাচে ৪ উইকেট নিয়েছেন। ৬টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর উইকেট সংখ্যা তিন।

চেন্নাই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দেশের প্রথম সারির পেসারদের বিশ্রাম দেওয়া হয়েছে (IND vs AUS)। জাতীয় দলে সুযোগ পেয়েছেন মুকেশ কুমার (Mukesh Kumar)। বাংলার পেসারকে নিয়ে মুগ্ধ আর অশ্বিন (R Ashwin)। সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বসিত প্রশংসা করলেন ডানহাতি পেসারের।

জাতীয় দলের হয়ে ১টি মাত্র টেস্ট খেলেছেন মুকেশ। নিয়েছেন ২ উইকেট। ৩টি একদিনের ম্যাচে ৪ উইকেট নিয়েছেন। ৬টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর উইকেট সংখ্যা তিন। সব ফর্ম্যাট মিলিয়ে টিম ইন্ডিয়ার (Team India) হয়ে মোট ১০টি ম্যাচ খেলা মুকেশ কুমারকে (Mukesh Kumar) নিয়ে মজেছেন অশ্বিন (Ravichandran Ashwin)। খুব কম ম্যাচ খেললেও জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে প্রতি ম্যাচেই পারফর্ম করেছেন বাংলার পেসার। মুকেশকে ‘জুনিয়র মহম্মদ শামি’ সার্টিফিকেট দিয়ে দিলেন তামিলনাড়ুর অফস্পিনার।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, “আমি প্রথমে ভেবেছিলাম মহম্মদ সিরাজ় ভবিষ্যতে ‘জুনিয়র শামি’ তকমা পেতে পারে। তবে এখন মনে হচ্ছে মহম্মদ শামির (Mohammed Shami) জায়গা মুকেশ নিতে পারবে। কারণ ছেলেটা সেভাবেই এগিয়ে যাচ্ছে।”

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দারুণ বোলিং করেছিলেন মুকেশ। কোনও উইকেট না পেলেও চার ওভারে দিয়েছিলেন মাত্র ২৯ রান। এর মধ্যে আবার ২০তম ওভারে মুকেশ মাত্র পাঁচ রান দেন। সেই সময় অস্ট্রেলিয়ার দুই বিগহিটার মার্কাস স্টোয়নিস ও টিম ডেভিড ক্রিজে থাকলেও মুকেশ ছিলেন দুরন্ত ফর্মে। নিজের উপর চাপ বাড়তে না দিয়ে, আঁটসাঁট বোলিং করেন। ২০ ওভারের ক্রিকেটে নিজেকে আরও তৈরি করার জন্য মুকেশ স্লো ইয়র্কার, স্লো বাউন্সার, ওয়াইড ইয়র্কার খুব ভালভাবেই রপ্ত করেছিলেন। 

শামি সোজা রিস্ট পজিশন বজায় রেখে বোলিং করার জন্য বিখ্যাত। মুকেশের ক্ষেত্রেও সেটা লক্ষ্য করেছেন অশ্বিন। তাই যোগ করেছেন, “মুকেশের শারীরিক গঠন ও উচ্চতা অনেকটা শামির মতো। তেমনই ভালো মুকেশের রিস্ট পজিশন। একেবারে শামির মতো সোজা সিম রেখে মুকেশ ওভারের পর ওভার বোলিং করতে পারে। সেটা ওয়েস্ট ইন্ডিজ় সফরের পর এবার অজিদের বিরুদ্ধে প্রথম ম্যাচে দেখা গেল।”

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: আপনার প্রিয় ক্রিকেটারকে কি ছেড়ে দিল, না ধরে রাখল তাঁর ফ্রাঞ্চাইজি ? দেখুন পূর্ণাঙ্গ তালিকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস

ভিডিও

Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget