এক্সপ্লোর

ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় ওডিআই: আজ বেঙ্গালুরুতে উত্তেজক ম্যাচের সম্ভাবনা, টিম ইন্ডিয়ার চিন্তায় রোহিত-শিখরের ফিটনেস

আজ তৃতীয় তথা শেষ ম্যাচ তাই উত্তেজক হবে বলেই আশা করছে ক্রিকেটপ্রেমীরা।

বেঙ্গালুরু: রবিবাসরীয় শীত-দুপুরে তাপমাত্রা বাড়বে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। এদিন তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। ম্যাচ শুরু দুপুর দেড়টায়। টস হবে একটা নাগাদ। মুম্বইতে প্রথম ম্যাচ ভারতকে পর্যুদস্ত করেছিল ক্যাঙারুরা। রাজকোটে দ্বিতীয় ম্যাচে খোঁচা খাওয়া বাঘের মতো ফিরে এসে সিরিজে সমতা ফেরায় বিরাট কোহলি নেতৃত্বাধীন মেন ইন ব্লু। আজ তৃতীয় তথা শেষ ম্যাচ তাই উত্তেজক হবে বলেই আশা করছে ক্রিকেটপ্রেমীরা। আজকের ম্যাচ যার, সিরিজ তার। সেই নিরিখে এই মহা-গুরুত্বপূর্ণ ও নির্ণায়ক ম্যাচে দুদলই সর্বস্ব শক্তি দিয়ে ঝাঁপাবে, তা বলা বাহুল্য। মুম্বইতে অজিদের কাছে ১০ উইকেটে হার যেমন ভুলবে না কোহলি-ব্রিগেড, তেমনই গত ম্যাচে ভারতের কাছে ৩৬ রানের পরাজয়ও মাথায় রাখবেন অ্যারন ফিঞ্চ-রা। চিন্নাস্বামীর উইকেট পাটা হবে বলেই মনে করা হচ্ছে। অতীতে, এখানে বহু হাই-স্কোরিং গেম হয়েছে। এদিনও যে তার ব্যতিক্রম যে হবে না, তা বলা যেতেই পারে। উভয় দলের কাছেই একাধিক দুরন্ত ব্যাটসম্যান রয়েছে। ফলে, তারা এই পরিস্থিতিকে কাজে লাগাবে বলেই মনে করা হচ্ছে। তবে ম্যাচের আগে, ভারতীয় শিবিরে স্বস্তি-অস্বস্তি -- দুধরনের খবরই রয়েছে। স্বস্তি এই কারণে যে-- ভারতের চার নম্বর ও পাঁচ নম্বর নিয়ে সমস্যা অনেকটাই মিটেছে। গত ম্যাচে পাঁচে নেমে দুরন্ত খেলেছেন রাহুল। যা টিম ম্যানেজমেন্টকে অনেকটাই স্বস্তি দেবে। আবার, প্রথম ম্যাচে চোট পাওয়া ঋষভ পন্ত ফিরতে পারবেন প্রথম একাদশে। অন্যদিকে, ভারতকে চিন্তায় রেখেছে ফর্মে থাকা দুই ওপেনার শিখর ধবন ও রোহিত শর্মার ফিটনেস। গত ম্যাচে দুজনই চোট পান। রাজকোটে ব্যাটিংয়ের সময় ডান পাঁজরে চোট পান শিখর। অন্যদিকে, ফিল্ডিংয়ের সময় বাঁ কাঁধ ও হাতে চোট পান রোহিত। টিম ইন্ডিয়া সূত্রে পাওয়া খবর, ম্যাচের আগে শেষ লগ্নে দুজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি, তাঁরা না খেলতে পারেন, তা ভারতের কাছে বড় ধাক্কা হবে। তবে, অধিনায়ক বিরাট কোহলির আশা, দুজনই এদিনের ম্যাচে খেলবেন। এদিকে, অস্ট্রেলিয়াও প্রথম একাদশে কয়েকটি পরিবর্তন আনতে পারে। যেমন, ব্যাটিং বিভাগকে শক্তিশালী করতে অ্যাশটন আগরের জায়গায় ডি শর্ট ও পিটার হ্যান্ডসকোম্বকে দলে নেওয়া হতে পারে। আবার, বোলিং বিভাগকে আরও স্ফুলিঙ্গ দিতে কেন রিচার্ডসনের জায়গায় জোশ হেজেলউডকে অন্তর্ভুক্ত করা হতে পারে। গত এক দশকে এই মাঠে ভারত দুটি ম্যাচ হেরেছে। দুটিই অস্ট্রেলিয়ার কাছে। এই ম্যাচ হারলে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে পরপর দুটি সিরিজ হারবে ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget