এক্সপ্লোর

IND vs AUS, 3rd Test: হাতে এখনও ৬ উইকেট, ভারতের বিরুদ্ধে ৪৭ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

BCCI: মরণ-বাঁচন পরিস্থিতিতে প্রত্যাঘাত অস্ট্রেলিয়ার। ইনদওরে ভারতের প্রথম ইনিংস ১০৯ রানে শেষ করে দিয়েছে অস্ট্রেলিয়া।

ইনদওর: চার টেস্টের সিরিজে ২-০ এগিয়ে ভারত। সিরিজ বাঁচানোর জন্য বাকি দুই ম্যাচ জিততেই হবে অস্ট্রেলিয়াকে (Ind vs Aus)। আর এরকম মরণ-বাঁচন পরিস্থিতিতে প্রত্যাঘাত অস্ট্রেলিয়ার। ইনদওরে ভারতের প্রথম ইনিংস ১০৯ রানে শেষ করে দিয়েছে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৫৬/৪। ভারতের চেয়ে ৪৭ রানে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। হাতে রয়েছে এখনও ৬ উইকেট। এখান থেকে লিড কতটা বাড়াতে পারে অস্ট্রেলিয়া, সেটাই দেখার।

বল হাতে ভারতের সেরা রবীন্দ্র জাডেজা। অস্ট্রেলিয়ার চারটি উইকেটই নিয়েছেন সৌরাষ্ট্রের বাঁহাতি স্পিনার। প্রথম ইনিংসে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া খেলেছে ৫৪ ওভার। তার মধ্যে জাডেজা করেছেন ২৪ ওভার। ২৪ ওভার হাত ঘুরিয়ে ৬৩ রানে ৪ উইকেট নিয়েছেন জাডেজা। প্রথম দিনের শেষে ক্রিজে রয়েছেন পিটার হ্যান্ডসকম্ব (৭ ব্যাটিং) ও ক্যামেরন গ্রিন (৬ ব্যাটিং)।

ভারতের প্রথম ইনিংসে তোলা ১০৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ট্র্যাভিস হেডের উইকেট হারায় অস্ট্রেলিয়া। মাত্র ৯ রান করে জাডেজার বলে ফেরেন হেড। ঘূর্ণি পিচে দুই স্পিনার আর অশ্বিন ও জাডেজার হাতে নতুন বল তুলে দিয়েছিলেন রোহিত। দ্বিতীয় ওভারেই জাডেজার বলে এলবিডব্লিউ হয়ে যান হেড। চতুর্থ ওভারের প্রথম বলেই মার্নাস লাবুশানকে বোল্ড করে দিয়েছিলেন জাডেজা। স্কোরবোর্ডে লাবুশানের নামের পাশে তখনও কোনও রান যোগ হয়নি। কিন্তু রিপ্লে দেখে আম্পায়ার জানান, ওভার স্টেপ করেছেন জাডেজা। ফলে সেটি নো বল। প্রাণরক্ষা হয় লাবুশানের।

শেষ পর্যন্ত ৯১ বলে ৩১ রান করে যান লাবুশান। উসমান খাওয়াজা ৬০ রান করে জাডেজার বলেই আউট হন। বাউন্ডারি লাইনের ধারে দুরন্ত ক্যাচ নেন শুভমন গিল। দ্বিতীয় উইকেটে ৯৬ রান যোগ করেন খাওয়াজা ও লাবুশান। তবে দিনের শেষবেলায় স্টিভ স্মিথকে ফিরিয়ে দিয়ে ভারতকে লড়াইয়ে ফিরিয়েছেন জাডেজা। ৩৮ বলে ২৬ রান করে কট বিহাইন্ড হন স্মিথ। উইকেটের পিছনে ক্ষিপ্রতার সঙ্গে ক্যাচ নেন কে এস ভরত।

প্রথমে ব্যাট করে ভারতের ইনিংস স্থায়ী হল মাত্র ৩৩.২ ওভার। অস্ট্রেলীয় স্পিনারদের সামনে রীতিমতো কেঁপে গেল ভারত। ১০৯ রানে শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস। ৫ উইকেট নিলেন ম্যাথু কুনেমান। তিন উইকেট নাথান লায়নের। একটি উইকেট পেয়েছেন টড মার্ফি। শেষে মহম্মদ সিরাজ রান আউট হয়ে যান। সব মিলিয়ে ৯ উইকেট অস্ট্রেলিয়ার স্পিনারদের।

আরও পড়ুন: কবে ফিরছেন মাঠে? কীভাবে চলছে ফেরার প্রস্তুতি? নিজমুখেই জানালেন ঋষভ পন্থ

সেরা শিরোনাম

EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget