এক্সপ্লোর

IND vs AUS 3rd Test: লড়ছেন একা পূজারা, ৪ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত, অস্ট্রেলিয়া এখনও এগিয়ে ৯ রানে

Team India: দ্বিতীয় দিন চা পানের বিরতিতে ভারতের স্কোর ৩২ ওভারে ৭৯/৪। ফিরে গিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

ইনদওর: মাত্র দেড় দিনের মধ্যেই নাটকীয় পরিস্থিতি তৈরি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) তৃতীয় টেস্টে। অস্ট্রেলিয়াকে ১৯৭ রানে অল আউট করে দেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয় ভারতের। দ্বিতীয় দিন চা পানের বিরতিতে ভারতের স্কোর ৩২ ওভারে ৭৯/৪। ফিরে গিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ব্যাট হাতে লড়ছেন একা চেতেশ্বর পূজারা। অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ৯ রানে পিছিয়ে রয়েছে ভারত।

দ্বিতীয় দিনের সকালে পাল্টা প্রত্যাঘাত ভারতীয় বোলারদের। উমেশ যাদব (Umesh Yadav) , আর অশ্বিনের (Ravichandran Ashwin) দাপটে ১৯৭ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। যার জেরে ৮৮ রানের লিড পেল অজিরা। বর্ডার-গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy 2023) তৃতীয় টেস্টের প্রথম দিনে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০৯ রানে গুটিয়ে গিয়েছিল ভারতের প্রথম ইনিংস। জবাবে খেলতে নেমে জমাটি শুরু করেছিল অস্ট্রেলিয়া (Australia)। প্রথম দিনের শেষে ৪ উইকেটে ১৫৬ রানে দাঁড়িয়ে ছিল অজিরা। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতে খুব একটা কামাল করতে না পারলেও ড্রিঙ্কস ব্রেকের পরি অজিদের ব্যাটিং লাইনে ধস ধরালেন ভারতীয় বোলাররা। মাত্র ৬ ওভারের মধ্যে অজিদের শেষ ৬ উইকেট তুলে নেন ভারতীয় বোলররা। 

রবীন্দ্র জাডেজা (Ravindra Jadega) চারটি উইকেট নেওয়ার পরে উমেশ যাদব (৩ / ১২) ও আর অশ্বিন (৩ / ৪৪) পেয়েছেন ৩টি করে উইকেট নিয়েছেন। ড্রিঙ্কস বিরতির পরে পিটার হ্যান্ডসকম্বসকে (১৯) প্রথম সাজঘরে ফেরান অশ্বিন। তারপরই একে একে বাকি পাঁচটি উইকেট নিয়ে নেন ভারতীয় বোলাররা। চার টেস্টের সিরিজে ২-০ এগিয়ে ভারত। সিরিজ বাঁচানোর জন্য বাকি দুই ম্যাচ জিততেই হবে অস্ট্রেলিয়াকে (Ind vs Aus)। আর এরকম মরণ-বাঁচন পরিস্থিতিতে প্রত্যাঘাত করে অস্ট্রেলিয়া। ইনদওরে ভারতের প্রথম ইনিংস ১০৯ রানে শেষ করে দিয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১৫৬/৪। তখনই ভারতের চেয়ে ৪৭ রানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। যদিও সকালে বেশিক্ষণ স্থায়ী হয়নি অজিদের দাপট। ভারতীয় বোলারদের দাপটের জেরে ১৯৭ রানে থেমে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। তারা পেল ৮৮ রানের লিড। 

দ্বিতীয় ইনিংসে ৮৮ রানের ঘাটতি মিটিয়ে অস্ট্রেলিয়ার সামনে একটা ভদ্রস্থ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া লক্ষ্য ছিল ভারতের। কিন্তু অজি স্পিনারদের বিরুদ্ধে ফের ব্যর্থ ভারতের টপ অর্ডার। রোহিত (১২ রান), শুভমন গিল (৫ রান), বিরাট কোহলি (১৩ রান) ও রবীন্দ্র জাডেজা (৭) ফিরে গিয়েছেন। ভরসা এখন শুধু পূজারা।

আরও পড়ুন- ব্যাডমিন্টন খেলার ফাঁকে কোর্টেই লুটিয়ে পড়ে মৃত্যু

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget