এক্সপ্লোর

IND Vs AUS, Match Highlights : অক্ষর-প্যাটেলের ঘূর্ণি-কামাল, অজিদের বিরুদ্ধে বিশ্বকাপের বদলা ভারতের

Axar Patel : ৫ ম্যাচেটর টি ২০ সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই ৩-১ ব্যবধানে সিরিজ পকেটে পুরে ফেলল ভারত। 

রায়পুর : বদলার বৃত্তপূরণ। বিশ্বকাপের (World Cup 2023) ফাইনালে হারের পাল্টা টি ২০ সিরিজে অস্ট্রেলিয়াকে হারাল ভারত। পাঁচ ম্যাচের টি ২০ সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে ২০ রানের ব্যবধানে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ পকেটে পুরে ফেলল ভারত। বিশ্বকাপের তুলনায় ধারে-ভারে অনেকটাই কম হলেও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে এই সিরিজজয় দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই।

অজিদের বিরুদ্ধে ভারত বাজিমাত করেছে মূলত অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণোইয়ের ঘূর্ণি কামালে ভর করে। প্রথম ব্যাট হাতে দলকে লড়াইয়ের শক্ত-পোক্ত মঞ্চটা তৈরি করে দিয়েছিলেন রিঙ্কু সিংহ-জিতেশ শর্মা। তারপর বল হাতে বাকি কাজটা সারেন স্পিনাররা। প্রশংসা প্রাপ্য প্রথমবার দেশের হয়ে অধিনায়কত্ব করা সূর্যকুমার যাদবের বোলিং পরিবর্তনেরও। প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭৪ রানে থেমে গিয়েছিল ভারতের ইনিংস। জবাবে অজিদের ১৫৪ রানেই থামিয়ে দেন ভারতীয় বোলাররা।

বিশ্বকাপের ফাইনালে আসমুদ্রহিমাচলের স্বপ্ন ভেঙে দেওয়া ট্রাভিস হেড (৩১) চতুর্থ টি ২০ ম্যাচেও ভয়ঙ্কর হয়ে ওঠারই ইঙ্গিত দিয়েছিলেন। তাঁকে ও আরও দু'জন অজি টপ অর্ডারের ব্যাটার মোট ৩ টি উইকেট নেন অক্ষর। ৪ ওভারে মাত্র ১৬ রানের ব্যবধানে। উইকেটের খতিয়ানে রবি বিষ্ণোইয়ের নামের পাশে একটি উইকেট থাকলেও রান তাড়া করতে নামা অজিদের প্রথম ধাক্কা দিয়েছিলেন তিনি। সঙ্গে অক্ষরের সঙ্গে তাল মিলিয়ে করে গিয়েছেন দুরন্ত বোলিং। শুরুর দিকে দীপক চাহারের একটি ওভারে ২২ রান তুলেছিলেন হেড। পরের দিকে তাঁকে ব্যবহার করে ২ উইকেট তুলে নেওয়ার কাজে সফল হন সূর্য।

প্রথমে ব্যাট করতে নেমে যশস্বী জয়সওয়াল (৩৭) ঝোড়ো শুরু করলেও ইনিংসের মাঝপর্বে অজি বোলারদের নিয়ন্ত্রিত লাইন-লেংথে বোলিং ও অভিজ্ঞ ব্যাটারদের বাজে শটের খেশারতে পরপর উইকেট খুইয়ে বসেছিল ভারত। কিছুটা চাপের পরিস্থিতি তৈরি হলেও সেটা শেষপর্যন্ত সামলে দিতে সক্ষম হয়েছে টিম ইন্ডিয়া। যশস্বী ফেরার কিছুক্ষণের মধ্যেই দলে ফেরা শ্রেয়স আইয়ার (৮), সূর্যকুমার যাদব (১) সাজঘরে ফিরে যান। তারপর রিঙ্কুকে সঙ্গে নিয়ে ইনিংস টানতে শুরু করেন রুতুরাজ গায়কোয়াড় (৩২)।

৪৮ রানের যে পার্টনারশিপ ভাঙলেও লড়াই জারি রাখেন রিঙ্কু সিংহ (Rinku Singh)। ৪ টি চার ও ২ টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৪৬ রান হাঁকান তিনি। দলে সুযোগ পেয়ে ঝোড়ো ইনিংস খেলে ভারতের ইনিংসকে আরও শক্তপোক্ত জায়গায় নিয়ে যান জিতেশ শর্মা (Jitesh Sharma)। ১ বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ৩৫ রান হাঁকান তিনি। শেষপর্বে আর সেভাবে বড় রান না হাঁকাতে পারলেও শেষপর্যন্ত ১৭৪ রানের লড়াকু স্কোর খাড়া করে ভারত। আর বোলারদের দাপটে যে স্কোর সামলে রেখে ২০ রানে ম্যাচ ও সিরিজ জেতে ভারত।

প্রসঙ্গত, সিরিজের প্রথম দুটো ম্যাচে জিতে দারুণভাবে শুরু করেছিল ভারত। গত ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের দাপটে অজিরা ম্যাচ জিতে সিরিজ জমিয়ে দিয়েছিলেন। কিন্তু চতুর্থ ম্যাচে জিতেই ৩-১ ব্যবধানে সিরিজ পকেটে পুরে ফেলল ভারত। শেষ ম্যাচে মাঠে নামার আগেই। 

আরও পড়ুন- টি ২০ বিশ্বকাপে ভারতের অধিনায়ক কে ? মহারাজ বেছে নিলেন তাঁর পছন্দ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget