এক্সপ্লোর

Dravid On Suryakumar: একা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, ওয়ান ডে ব্যর্থতার মধ্যেও সূর্যকুমারের পাশে দাঁড়ালেন দ্রাবিড়

IND vs AUS: ওয়ান ডে ক্রিকেটে নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। দেশের হয়ে খেলেছেন ২৭টি ওয়ান ডে। করেছেন মাত্র ৫৩৭ রান।

মোহালি: টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর শটের বৈচিত্র দেখে বাহবা দেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাঁকে বলা হয়, বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি। এ বি ডিভিলিয়ার্সের পর। কারণ, তিনি উইকেটের চারপাশে শট খেলতে পারেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অবিশ্বাস্য সব ইনিংস খেলেছেন। জাতীয় দলের জার্সিতেও টি-টোয়েন্টিতে ঝড় তোলেন।

কিন্তু ওয়ান ডে ক্রিকেটে নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। দেশের হয়ে খেলেছেন ২৭টি ওয়ান ডে। করেছেন মাত্র ৫৩৭ রান। মাত্র ২৪.৪ গড়ে। দুটি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ৬৪। যদিও ভারতের বিশ্বকাপের দলে রাখা হয়েছে স্কাইকে। যা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। 

ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) অবশ্য ছাত্রের পাশেই দাঁড়াচ্ছেন। সাফ জানিয়ে দিচ্ছেন, নিজের দিনে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন সূর্যকুমার। সঙ্গে এ-ও জানিয়ে দিচ্ছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলবেন সূর্যকুমার যাদব।

বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলছে ভারত। যার প্রথম ম্য়াচ শুক্রবার, মোহালিতে। সেই ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে দ্রাবিড়কে প্রশ্ন করা হয়েছিল সূর্যকুমারকে নিয়ে। দ্রাবিড় বলেন, 'সূর্যকুমারকে হয়তো টি-টোয়েন্টি ক্রিকেটে বেশি ভাল খেলতে দেখা যায়। ২৭টি ম্যাচে ওর পারফরম্যান্স দেখে ওকে নিইনি। জানি ৬ নম্বরে নেমে কতটা প্রভাব বিস্তার করতে পারে ম্যাচে। ও একা হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সম্পূর্ণভাবে ওর পাশে রয়েছে দল। এটা ওকেও খুব সাফভাবে জানানো হয়েছে যে, দল ওর পাশে আছে। এই সিরিজের তিনটি ম্যাচে ও খেলবে। অন্তত দুটি ম্যাচ নিশ্চিতভাবেই খেলবে। ওয়ান ডে ক্রিকেটার হিসাবে ওর আরও সমৃদ্ধি ঘটবে। উন্নতি ঘটবে। বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে বলতে পারি, আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।'

ঈশান কিষাণকে কোথায় খেলানো হবে, ওপেনার হিসাবে, নাকি মিডল অর্ডারে? দ্রাবিড় বলেছেন, 'আমাদের একাদশ বা পরিকল্পনা এখানে বলতে চাই না। তবে আমরা চাই সকলকে খেলার সুযোগ দিতে। আর চাই বিশ্বকাপে যাকে যে জায়গায় খেলানো হবে বলে মনে করা হচ্ছে তাকে সেই জায়গায় পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ করে দিতে। সকলকে একই জায়গায় ব্যাট করানো সম্ভব নয়। কারণ বিশ্বকাপের প্রথম একাদশে হয়তো তাদের মধ্যে থেকে ২-৩ জন সুযোগ পাবে। আমরা বিশ্বকাপে যাকে যে পোজিশনে খেলাব, তাকে সেখানে খেলার সুযোগ দিতে চাই। ঈশান কিষাণ এমন একজন ব্যাটার যে মিডল অর্ডারে ভাল খেলতে পারে আবার ওপরের দিকেও ব্যাট করতে পারে। পাশাপাশি ও উইকেটকিপারও। ও থাকা মানে আমাদের নমনীয়তা দেখানোর সুযোগ করে দেওয়া।'

আরও পড়ুন: বিশ্বকাপের আগে বিরাট ধাক্কা দক্ষিণ আফ্রিকার, ছিটকে গেলেন দুই তারকা ক্রিকেটার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
Rohit Sharma: বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget