এক্সপ্লোর

India vs Australia, Test Series: আমি অস্ট্রেলিয়ান নই, ভারতীয়, চ্যালেঞ্জ নিতে তৈরি, গ্রেগকে জবাব বিরাটের

India-Australia Test Series starts from Thursday. | কাল থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ।

সিডনি: তিনি অস্ট্রেলিয়ান নন, নতুন ভারতের প্রতিনিধি এবং যে কোনও রকমের চ্যালেঞ্জ নেওয়ার জন্যই প্রস্তুত। প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার তথা ভারতীয় কোচ গ্রেগ চ্যাপেলের প্রশংসার উত্তর এভাবেই দিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক তথা তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। প্রসঙ্গত কিছুদিন আগে বিরাটের প্রশংসা করতে গিয়ে তাঁকে গ্রেগ বর্ণনা করেন এইভাবে যে বিরাট হলেন ‘দ্য মোস্ট অস্ট্রেলিয়ান নন-অস্ট্রেলিয়ান ক্রিকেটার অফ অল টাইম’। 'হেল টু দ্য কিং: হাউ বিরাট কোহলি বিকেম দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড,' শীর্ষক একটি লেখায় বিরাটকে গ্রেগ বলেন, ‘কোহলি অনেকটাই অস্ট্রেলিয়ানদের মতো। নন-অস্ট্রেলিয়ান যে ক্রিকেটারদের মানসিকতা অজিদের মতো তাতে কোহলিই সর্বকালের সেরা। ও নতুন ভারতের প্রতীক।’ গ্রেগ আরও বলেন 'পরোক্ষ ভাবে কোনও কিছু প্রতিরোধ করার নীতিতে বিশ্বাসী নয় কোহলি। বরং আমি বলব, অল আউট আগ্রাসনের সমার্থক হল কোহলি। প্রতিপক্ষের উপর প্রথম থেকে আধিপত্য বিস্তার করে যেতে চায় ও। এটাই কোহলির আইডিয়া।' চ্যাপেলের করা এই প্রশংসার প্রেক্ষিতেই বিরাট সাফ জানান তিনি একেবারেই ভারতীয়, অস্ট্রেলিয়ান নন। তিনি নব ভারতের প্রতীক। এই নিউ ইন্ডিয়া একরোখা, জেদি এবং যে কোনও রকমের চ্যালেঞ্জ বা বাধা সামনে এলে তার সঙ্গে লড়ে যাওয়ার মতো মানসিকতায় বিশ্বাসী। বিরাটকে প্রশংসার ছলেও যে বাঁকাভাবে আসলে অস্ট্রেলিয় ক্রিকেটেরই গুণগান গাইতে বসেছেন গ্রেগ, সেটা নজর এড়ায়নি কোহলির।তাই বল কার্যত নিয়ে ফেললেন মাঠের বাইরে। কাল থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। ভারতের অধিনায়ক এই সিরিজে একটি টেস্টই খেলবেন। তারপর তিনি পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসবেন। একটি টেস্ট খেললেও, সেটিতেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে জেতাতে মরিয়া কোহলি। সেটা করতে পারলে তিনি অনেকটাই নিশ্চিন্ত হয়ে দেশে ফিরতে পারবেন। গতবার তাঁর নেতৃত্বেই প্রথমবার অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে দেশে ফিরেছিল ভারতীয় দল। এবারও একই ফল চায় ভারতীয় শিবির। প্রথম টেস্টের পর বাকি ম্যাচগুলিতে কোহলিকে ভারতীয় দল না পেলেও, খেলবেন ফিট হয়ে ওঠা রোহিত শর্মা। কোহলির অনুপস্থিতিতে তাঁর উপরেই ভরসা থাকবে দলের। পাশাপাশি অজিঙ্কা রাহানে, শিখর ধবন, কে এল রাহুলদেরও দায়িত্ব নিতে হবে। ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও যদি ভাল পারফরম্যান্স দেখাতে পারেন, তাহলে এবারও ভারতীয় দল অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতেই দেশে ফিরতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
Cristiano Ronaldo Wedding: বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget