এক্সপ্লোর

Virat Kohli: সেঞ্চুরি করে খোশমেজাজে, বিখ্যাত ডান্স গ্রুপের সঙ্গে কোহলির নাচ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল

Quick Style: নরওয়ের বিখ্যাত ডান্স গ্রুপ ক্যুইক স্টাইলের সদস্যদের সঙ্গে নাচলেন কোহলি।

মুম্বই: দীর্ঘ সাড়ে তিন বছরের খরা কাটিয়েছেন তিনি। ২০১৯ সালের নভেম্বরের পর ফের টেস্টে সেঞ্চুরি করেছেন। আমদাবাদে বিরাট কোহলির (Virat Kohli) টেস্ট সেঞ্চুরি দেখে মুগ্ধ অনুরাগীরা। আর টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দাপট দেখানোর পর কোহলি রয়েছেন খোশমেজাজে।

নরওয়ের বিখ্যাত ডান্স গ্রুপ ক্যুইক স্টাইলের (Quick Style) সদস্যদের সঙ্গে নাচলেন কোহলি।

মঙ্গলবার কোহলি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি ও একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তাঁকে দেখা যায় ক্যুইক স্টাইলের সদস্যদের সঙ্গে। হাতে ক্রিকেট ব্যাট। কোহলি সুরের তালে পা মেলালেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। প্রায় ৩ মিলিয়ন মানুষ সেই ভিডিও দেখেছেন। কোহলি একটি ছবি পোস্ট করে লেখেন, 'অনুমান করুন তো আমি মুম্বইয়ে আজ কাদের সঙ্গে দেখা করলাম? ক্যুইক স্টাইল'।

কোহলির নাচ দেখে অনুষ্কা শর্মা আগুনের ইমোজি দিয়েছেন। যেন বোঝাতে চেয়েছেন, সুন্দর ছন্দে পা মিলিয়ে মঞ্চে আগুন জ্বালিয়ে দিয়েছেন কোহলি। হরভজন সিংহও মুগ্ধ। লিখেছেন, 'অনবদ্য'।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Quick Style (@thequickstyle)

আত্মবিশ্বাসী বিরাট

বর্ডার গাওস্কর ট্রফির শেষ টেস্টে আমদাবাদে দুরন্ত শতরান হাঁকিয়েছেন বিরাট কোহলি। ১৮৬ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটিই বিরাটের টেস্ট কেরিয়ারের সর্বোচ্চ স্কোর। ম্যাচের পর কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথোপকথনে উঠে এল অনেক অজানা বিষয়। সেই সাক্ষাৎকারে দ্রাবিড়কে বলতে শোনা যায়, ''একজন খেলোয়াড় হিসেবে তোমার সঙ্গে খেলার সময় তোমার ব্যাটে অনেক সেঞ্চুরি দেখেছি। অবসরের পরও আমি টিভিতে তোমার অনেক টেস্ট সেঞ্চুরি দেখেছি, কিন্তু গত ১৫-১৬ মাসে আমি টেস্ট সেঞ্চুরি দেখিনি। যখন আমি দলের কোচ হলাম তারপর থেকে তোমার টেস্ট সেঞ্চুরি দেখার জন্য অনেকদিন অপেক্ষা করেছিলাম, কিন্তু অবশেষে সেটি দেখতে পেলাম।''

বিসিসিআই টিভির তরফে এক ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে বিরাট বলছেন, ''আমি সবসময় মনে করি তিন অঙ্কের ঘরে পৌঁছানোটা একটা মানসিক চাপ তৈরি করে। আমরা প্রত্যেকেই জানি কার কি দায়িত্ব। তবে এমনও না যে আমি ৪০ বা ৫০ রান করে খুশি থাকি না। আমি এমন একজন মানুষ যে দলের কখনই ব্যক্তিগত মাইলস্টোনগুলিতে বিশ্বাস করি না। আমি সবসময় দলের পরিস্থিতি অনুযায়ী খেলি এবং সেই সময়ে আমি যদি সেঞ্চুরি করি। যদি এটি ঘটে তবে তা হয়। আমরা যদি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খেলি তাহলে শতরান হতে পারে।’ আমদাবাদে টেস্ট সেঞ্চুরি এবং একটি সংমিশ্রিত ইনিংসের জন্য দীর্ঘ অপেক্ষার বিষয়ে, বিরাট বলেছেন, ‘আমি জানতাম এই পিচটি ফ্ল্যাট। সেই কারণেই প্রথম ১০০ রানে মাত্র চারটি চার ছিল। অস্ট্রেলিয়ার বোলাররা ভালো জায়গায় বল পিচ কর ছিলেন। রাফ ব্যবহার করছিলাম, কিন্তু আমি জানতাম যদি খেলতে থাকি, রান অবশ্যই আসবে। আর তাই হয়েছে।''

আরও পড়ুন: পড়তে চলেছে ঢাকে কাঠি, মন-মাথায় ঘুরছে আইপিএল, কী বার্তা দিলেন বিরাট?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget