এক্সপ্লোর

Ind vs Aus WTC Final Live: প্রথম দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ৩২৭ রান বোর্ডে তুলে নিল অস্ট্রেলিয়া

WTC Final 2023: ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final)। যে ম্যাচে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া (Ind vs Aus)। যারা জিতবে, টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন হবে।

Key Events
Ind vs Aus WTC Final Live: India vs Australia World Test Championship Final at Oval live commentary and updates Ind vs Aus WTC Final Live: প্রথম দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ৩২৭ রান বোর্ডে তুলে নিল অস্ট্রেলিয়া
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। - পিটিআই

Background

লন্ডন: প্রতীক্ষার অবসান। বুধবার থেকে ওভালে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final)। যে ম্যাচে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া (Ind vs Aus)। যারা জিতবে, টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন হবে।

আর মাঠের ধুন্ধুমার লড়াইয়ের আগে সকলের আগ্রহের কেন্দ্রে আবহাওয়া। কারণ, ম্যাচটি হচ্ছে ইংল্যান্ডে। যেখানকার আবহাওয়ার খামখেয়ালিপনার কথা সর্বজনবিদিত। কখনও রোদ, তো কখনও বৃষ্টি। ৭-১১ জুন ফাইনাল হবে ওভালে। ম্যাচের পাঁচদিন কেমন থাকবে আবহাওয়া? পূর্বাভাস কী বলছে?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, টেস্ট ম্যাচ শুরুর দিন অর্থাৎ বুধবার পরিষ্কার থাকবে আকাশ। রৌদ্রজ্জ্বল দিন। বেশ শীতও থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, ক্রিকেটের জন্য মনোরম পরিবেশ।

তবে ম্যাচ চলাকালীন বৃষ্টির আশঙ্কাও রয়েছে। শনি, রবি ও সোমবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যা ম্যাচের চতুর্থ, পঞ্চম দিন ও রিজার্ভ ডে। ফাইনালের জন্য একদিন রিজার্ভ ডে রেখেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। অবশ্য যদি বৃষ্টির জন্য নির্ধারিত পাঁচদিনের বড় একটা সময় খেলা না হয়, তবেই রিজার্ভ ডে ব্যবহার করা হবে।

শোনা যাচ্ছে, উইকেট বেশ শুকনো। ওভালের পিচে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। এমনিতে ইংল্যান্ডের আবহাওয়ায় পেসাররা বাড়তি সুবিধা পায়। তবে সাম্প্রতিক ফল বলছে, ওভালে পেসারদের সঙ্গে স্পিনারদের পারফরম্যান্সে খুব একটা তফাত নেই। ২০১২ সাল থেকে এই মাঠে ১০টি টেস্ট ম্যাচ হয়েছে। যে ম্যাচগুলিতে পেসারদের গড় ৩০.৫৭। স্পিনারদের গড় ৩৪.৮৩। ইংল্যান্ডের সব মাঠের মধ্যে যেখানে অন্তত ৫টি ম্যাচ হয়েছে, তাতে ওভালেই পেসারদের পারফরম্যান্স সবচেয়ে খারাপ। তুলনামূলকভাবে স্পিনারদের পারফরম্যান্স ভাল। ইংল্যান্ডের অন্যান্য মাঠের তুলনায়। 

তবে এই সব রেকর্ডই অগাস্ট বা সেপ্টেম্বর মাসের। যখন লম্বা গ্রীষ্ম কার্যত শেষ। আবহাওয়া বেশ গরম ও প্রচুর ম্যাচ হয়ে যাওয়ায় পিচে ফাটল ধরেছে। এই প্রথম জুন মাসে কোনও টেস্ট হচ্ছে ওভালে আর তাই এবারের পরিবেশ-পরিস্থিতি আলাদা হওয়ার সমূহ সম্ভাবনা।

ওভালের পিচে এমনিতে বাড়তি বাউন্স থাকে। যা বোলারদের উজ্জীবিত করে তুলতে পারে। সে পেসার হোক বা স্পিনার। এমনকী, বল পড়ে ভালভাবে ব্যাটে আসবে বলে স্ট্রোক প্লেয়াররাও সুবিধা পাবেন।

সব মিলিয়ে একটি জমজমাট ক্রিকেটীয় লড়াইয়ের অপেক্ষায় দুই দলের সমর্থকেরা।                                  

22:34 PM (IST)  •  07 Jun 2023

Ind vs Aus Live: প্রথম দিনের শেষে অজিদের স্কোর ৩২৭/৩

দিনের শেষে অপরাজিতই থেকে গেলেন হেড, স্মিথ। দিনের শেষে অজিদের স্কোর ৩২৭/৩

21:46 PM (IST)  •  07 Jun 2023

WTC Final Live Score: ৭৪ ওভার শেষে অজিদের স্কোর ২৭৭/৩

৭৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৭৭ রান বোর্ডে তুলে নিল অস্ট্রেলিয়া। 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget