এক্সপ্লোর

Ind vs Aus,3rd Test: সিডনিতে বুমরাহ, সিরাজের উদ্দেশে গ্যালারি থেকে জাতিবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ

India vs Australia, Sydney Test: একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের খবর অনুযায়ী, সিডনিতে চারজন ভারতীয় ক্রিকেটারের উদ্দেশে গ্যালারি থেকে আপত্তিজনক মন্তব্য করা হয়।

সিডনি: ক্রিকেট মাঠে ফের জাতিবিদ্বেষের কালো ছায়া। সিডনিতে চলতি টেস্টে গ্যালারি থেকে দর্শকদের একাংশ তাঁদের উদ্দেশে জাতিবিদ্বেষমূলক মন্তব্য ও গালিগালাজ করেছেন বলে ম্যাচ অফিসিয়ালদের কাছে অভিযোগ দায়ের করেছেন ভারতের দুই বোলার মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের খবর অনুযায়ী, সিডনিতে চারজন ভারতীয় ক্রিকেটারের উদ্দেশে গ্যালারি থেকে আপত্তিজনক মন্তব্য করা হয়। আজ তৃতীয় দিনের শেষে ভারতীয় দলের পক্ষ থেকে মাঠে থাকা দুই আম্পায়ার এবং ম্যাচ রেফারিকে বিষয়টি জানানো হয়েছে। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি না, সেটা অবশ্য এখনও জানা যায়নি। আজকের মতো খেলা শেষ হওয়ার পর মাঠেই দুই আম্পায়ার পল উইলসন ও পল রাইফেলের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন ভারতীয় দলের অস্থায়ী অধিনায়ক অজিঙ্কা রাহানে সহ সিনিয়র ক্রিকেটাররা। এরপর তাঁরা ড্রেসিংরুমে ফিরে যান। তখন ম্যাচ রেফারি ডেভিড বুন ভারতীয় ড্রেসিংরুমে গিয়ে গোটা ঘটনার বিষয়ে খোঁজ নেন। ড্রেসিংরুমের বাইরে ভারতীয় দলের সঙ্গে যাওয়া কর্তাদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের কথা হয়। ভারতীয় শিবিরের কর্তারা গ্যালারির একটি অংশ দেখিয়ে দেন। সেখানেই ফিল্ডিং করছিলেন সিরাজ। খেলার মাঠে বর্ণবিদ্বেষ ও জাতিবিদ্বেষমূলক আচরণ নতুন নয়। ২০১৯-এ ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চারের উদ্দেশে জাতিবিদ্বেষমূলক মন্তব্য করায় এক দর্শকের মাঠে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড। তবে সিডনির ঘটনার পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড বা আইসিসি-র কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। এই ম্যাচের প্রথম ইনিংসে ৩৩৮ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ১৩১ রান করেন স্মিথ। ৯১ রান করেন লাবুশেন। ভারতীয় দলের হয়ে ৪ উইকেট নেন রবীন্দ্র জাডেজা। জোড়া উইকেট নেন জসপ্রীত বুমরাহ ও নবদীপ সাইনি। একটি উইকেট নেন মহম্মদ সিরাজ। জবাবে আজ প্রথম ইনিংসে ভারতীয় দল ২৪৪ রানে অলআউট হয়ে যায়। অর্ধশতরান করেন শুভমান গিল ও চেতেশ্বর পূজারা। দু’জনেই ৫০ রান করেন। রোহিত শর্মা ২৬, রাহানে ২২, হনুমা বিহারী ৪, ঋষভ পন্থ ৩৬, জাডেজা অপরাজিত ২৮, রবিচন্দ্রন অশ্বিন ১০, নবদীপ ৩, বুমরাহ ০ ও সিরাজ ৬ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট নেন প্যাট কামিন্স। ২ উইকেট নেন জশ হ্যাজেলউড এবং একটি উইকেট নেন মিচেল স্টার্ক। এরপর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের শুরুতেই উইল পাকভস্কির (১০) উইকেট তুলে নেয় ভারতীয় দল। অপর ওপেনার ডেভিড ওয়ার্নারও (১৩) বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। সিরাজ ও অশ্বিন একটি করে উইকেট নেন। কিন্তু এরপর দিনের বাকি সময়টায় আর উইকেট নিতে পারেনি ভারতীয় দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget