এক্সপ্লোর

Rohit Sharma: আঙুলে মারাত্মক চোট, তা নিয়েই দুরন্ত ব্যাটিং, ম্যাচ হারলেও মন জিতলেন রোহিত

BCCI: ম্যাচ জেতাতে পারেননি রোহিত। কিন্তু জয়ের দোরগোড়ায় নিয়ে চলে গিয়েছিলেন দলকে। ২৮ বলে ৫১ রান করে অপরাজিত ছিলেন ভারত অধিনায়ক।

মীরপুর: ফিল্ডিং করার সময় হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন। চোট এতটাই গুরুতর ছিল যে, যন্ত্রণায় ব্যাটিং করতে নামেননি রোহিত শর্মা (Rohit Sharma)। সাধারণত যিনি ইনিংস ওপেন করেন, সেই রোহিত নেমেছিলেন ৯ নম্বরে।

ম্যাচ জেতাতে পারেননি রোহিত। কিন্তু জয়ের দোরগোড়ায় নিয়ে চলে গিয়েছিলেন দলকে। ২৮ বলে ৫১ রান করে অপরাজিত ছিলেন ভারত অধিনায়ক। ৫ রানে ম্যাচ হেরেছে ভারত। সিরিজও হাতছাড়া হয়েছে বাংলাদেশের কাছে। কিন্তু তবু রোহিতের সাহসীকতায় মুগ্ধ সকলে। সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হচ্ছেন মুম্বইয়ের তারকা।

রোহিত নিজে ম্যাচের পর বলেন, 'সত্যি কথা বলতে কী, আঙুল একেবারেই ভাল নেই। হাড় ভাঙেনি, তবে সরে গিয়েছে। সেই কারণেই ব্যাট করতে পেরেছিলাম।'

সোশ্যাল মিডিয়া রোহিত বন্দনায় মুখর। একজন লিখেছেন, 'রোহিত দেখিয়ে দিল ও কীরকম চ্যাম্পিয়ন'। আর একজনের কথায়, 'জখম আঙুল নিয়ে এই লড়াই মনে থাকবে'। একজন লিখেছেন, 'কার্যত ভাঙা আঙুল নিয়ে তিনটে চার ও পাঁচটি ছক্কা!'

 

 

ফের লজ্জা

বাংলাদেশে ফের মুখ পুড়ল ভারতীয় ক্রিকেট দলের। সাত বছর পর ফের একবার লজ্জা সঙ্গী হচ্ছে টিম ইন্ডিয়ার।

২০১৫ সালে শেষবার বাংলাদেশ সফরে গিয়েছিল ভারত। সেই সফরে ওয়ান ডে সিরিজ হেরে গিয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত। সাত বছর পর ফের বাংলাদেশে গিয়েছে ভারত। আর এবারও বাংলাদেশের কাছে ওয়ান ডে সিরিজ হেরে গেল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৫ রানে ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করে ফেলল। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ হয়ে দাঁড়াল কার্যত নিয়মরক্ষার।

বুধবার প্রথমে ব্যাট করে বাংলাদেশ তুলেছিল ২৭১/৭। জবাবে ৫০ ওভারে ২৬৬/৯ স্কোরে আটকে যায় ভারত। ভারতীয় শিবিরকে জোরাল ধাক্কা দিয়েছিল অধিনায়ক রোহিত শর্মার চোট। হাতের আঙুলে চোট পেয়েছিলেন রোহিত। যে কারণে তিনি ইনিংস ওপেন করতে পারেননি। তবে ৯ নম্বরে নেমে ২৮ বলে অপরাজিত ৫১ রানের লড়াকু ইনিংস খেলেন রোহিত। তবু শেষরক্ষা হয়নি। ৫ রানে ম্যাচ হারে ভারত। ব্যাট হাতে লড়াই করেন শ্রেয়স আইয়ার (১০২ বলে ৮২ রান) ও অক্ষর পটেলও (৫৬ বলে ৫৬ রান)। তবু স্বপ্নভঙ্গ টিম ইন্ডিয়ার।

শেষ ৪ ওভারে ৪১ রান প্রয়োজন ছিল ভারতের। ১৫ বলে ২০ রান করে ব্যাট করছিলেন রোহিত। ৪৬ ওভারের শেষে ভারতের স্কোর ছিল ২৩১/৮। পরের ২ ওভারে মাত্র ১ রান তুলতে সক্ষম হয় ভারত। ৪৭তম ওভারে ওঠে ১ রান। যার মধ্যে রোহিতও ২ বল খেলে কোনও রান করতে পারেননি। পরের ওভার মেডেন খেলে ফেলেন মহম্মদ সিরাজ। সেই ২ ওভারেই ম্যাচ কার্যত হাতছাড়া হয় ভারতের।

আরও পড়ুন: 'এমবাপে অবিশ্বাস্য ফিট, জিকো-সক্রেটিসের ব্রাজিলকে মনে করাচ্ছে ফ্রান্স'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget