এক্সপ্লোর

BCCI on Oval Win: ওভাল টেস্টে দুরন্ত জয়ের পর টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমের উচ্ছ্বাসের দৃশ্য, ভিডিও শেয়ার বোর্ডের

ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড  বিসিসিআই টিম ইন্ডিয়ার জয়ের উৎসব উদযাপন ও খেলোয়াড়দের প্রতিক্রিয়ার একটি ভিডিও শেয়ার করল সোশাল মিডিয়ায়।

নয়াদিল্লি: প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টে দুরন্ত জয় টিম ইন্ডিয়ার। চলতি সিরিজের চতুর্থ টেস্টে দুরন্ত জয়ের পর ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড  বিসিসিআই টিম ইন্ডিয়ার জয়ের উৎসব উদযাপন ও খেলোয়াড়দের প্রতিক্রিয়ার একটি ভিডিও শেয়ার করল সোশাল মিডিয়ায়।

গত ৫০ বছরের ইতিহাসে এই প্রথম ওভালে ভারত ১৫৭ রানে চূর্ণ করেছে ইংল্যান্ডকে।

বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিও খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের একে অপরকে আলিঙ্গন ও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যাচ্ছে। এই ভিডিও শেয়ার করে বিসিসিআই লিখেছে, ওভালে টিম ইন্ডিয়ার অসাধারণ জয়ের পর দলের ড্রেসিংরুম থেকে অদেখা দৃশ্য ও প্রতিক্রিয়ার ছবি আপনাদের সামনে।

ভিডিওতে ভারতের স্টাইলিশ ওপেনার রোহিত শর্মাকে বলতে শোনা গিয়েছে, খুব খুব খুশি। বিশেষ করে যখন কোনও বিদেশে গিয়ে ২-১ এগিয়ে গেলে, খুব খুশি তো লাগবেই। উল্লেখ্য, এই ম্যাচে দুরন্ত সেঞ্চুরি এসেছে রোহিতের ব্যাট থেকে । তাঁকেই ম্যান অফ দ্য ম্যাচ বেছে নেওয়া হয়েছে। 

IND VS ENG: ওভালে উমেশদের পারফরম্যান্সকে নিজের অধিনায়কত্বে সেরা তিনের মধ্য়ে রাখছেন কোহলি

অন্যদিকে, স্পিডস্টার উমেশ যাদব বলেছেন, আমরা জানতাম যে উইকেটে প্রাণ নেই। তাই পঞ্চম দিনে আমাদেরকে অতিরিক্ত চেষ্টা করতে হয়েছিল। আমরা সঠিক লেংথে বোলিং করার চেষ্টা করেছি। সেই সঙ্গে রান বেঁধে রাখার চেষ্টা করেছিলাম। আমরা জানতাম যে, এমন করতে পারলে উইকেট আসবেই। 
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের পর এই প্রথম কোনও টেস্ট খেললেন উমেশ। প্রথম ইনিংসে তিন উইকেট নিয়েছিলেন তিনি। পরে দ্বিতীয় ইনিংসেও তিন উইকেট নেন তিনি। ভারতের বোলারদের মধ্যে এই টেস্টে তিনিই সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। 

IND vs ENG, 2nd Innings Highlights: বুমরা, উমেশদের দাপটে ৫০ বছর পর ফের ওভালে দুরন্ত জয় বিরাট বাহিনীর



সেরা শিরোনাম

Yuzvendra Chahal: অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
Rishabh Pant: পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
Praful Hinge: আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
India vs Pakistan: নেপালকে দুরমুশ করার পর কাল পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিলক-বৈভবরা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?
নেপালকে দুরমুশ করার পর কাল পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিলক-বৈভবরা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget