এক্সপ্লোর

IND vs ENG, 2nd Innings Highlights: বুমরা, উমেশদের দাপটে ৫০ বছর পর ফের ওভালে দুরন্ত জয় বিরাট বাহিনীর

India vs England, 2nd Innings Highlights: জয়ের জন্য ইংল্য়ান্ডের সামনে লক্ষ্যমাত্রা ছিল ১২০ ওভারে ৩৬৮ রান। কিন্তু শেষদিনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে রুটদের ব্যাটিং লাইন আপ। 

ওভাল: দুরন্ত জয় ভারতের। চতুর্থ টেস্টে ইংল্য়ান্ডকে ১৫৭  রানে হারিয়ে দিল বিরাট বাহিনী। জয়ের জন্য ইংল্য়ান্ডের সামনে লক্ষ্যমাত্রা ছিল ১২০ ওভারে ৩৬৮ রান। কিন্তু শেষদিনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে রুটদের ব্যাটিং লাইন আপ। ২১০ রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। ৫০ বছর পর ফের ওভালে দুরন্ত জয় ভারতের। বল হাতে রীতিমতো ব্রিটিশ ভূমিতে দাপট দেখালেন জয়প্রীত বুমরা, উমেশ যাদব, শার্দুল ঠাকুররা। এই জয়ের ফলে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। দ্বিতীয় ইনিংসে শতরানের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন রোহিত শর্মা। 

বিনা উইকেটে ৭৭ রান বোর্ডে তুলেছিল ইংল্য়ান্ড গতকাল। সেখান থেকেই ম্যাচ শুরু করে তাঁরা। কিন্তু এদিন শুরু থেকেই বেশ নড়বড়ে লাগছিল ২ ওপেনারকেই। যদিও হাসিব হামিদ এদিন অর্ধশতরান পূরণ করেন। তবে ররি বার্নসকে তুলে নিয়ে প্রধান আঘাত হানেন শার্দুল। এরপর খুব তাড়াতাড়ি ফিরে যান মালানও। ৫ রান করে রান আউট হয়ে যান তিনি। হামিদ ৬৩ রান করে জাদেজার বলে ফিরে যান। এরপর রুট ছাড়া কেউই ছিলেন না ইংল্যান্ডের হাল ধরার। ভারতীয় বোলাররা ক্রমেই অনবদ্য হয়ে উঠলেন। তিন পেসার বুমরা, শার্দুল, উমেশ প্রত্যেকেই সফল। ইংল্য়ান্ড অধিনায়ক ৩৬ রান করে প্যাভিলিয়নে ফিরতেই ভারতের জয়ের সম্ভাবনা পুরোপুরি উজ্জ্বল হয়ে যায়। 

লোয়ার অর্ডারে একটু প্রতিরোধ গড়ার চেষ্টা করছিলেন ওকস, ওভার্টন, রবিনসন। তবে তা কোনওভাবেই যথেষ্ট ছিল না। ভারতীয় বোলারদের মধ্যে ৩ উইকেট নেন উমেশ। ২টো করে উইকেট পান শার্দুল, বুমরা, জাদেজা। এর আগে প্রথম ইনিংসে প্রথমে ব্যাট করে ১৯১ রান বোর্ডে তুলেছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে ইংল্য়ান্ড তোলে ২৯০ রান। দ্বিতীয় ইনিংসে যদিও রোহিত শর্মার দুরন্ত শতরানের ওপর নির্ভর করে বোর্ডে ৪৬৬ রান তুলে নেয় ভারত। পাহাড়়প্রমাণ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামে। এর আগে ১৯৭১ সালে শেষবার এই মাঠে টেস্ট জিতেছিল ভারত। সিরিজের শেষ টেস্ট আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget