এক্সপ্লোর

IND VS ENG: ওভালে উমেশদের পারফরম্যান্সকে নিজের অধিনায়কত্বে সেরা তিনের মধ্য়ে রাখছেন কোহলি

IND VS ENG: চলতি সিরিজে নিজে অর্ধশতরান করেছেন। কিন্তু শতরান পাননি দুবার। তবে তা নিয়ে কোনও আফশোস নেই। বরঞ্চ দলের জয়ের সাফল্যই বেশি করে উদযাপন করতে চাইছেন বিরাট। 

ওভাল: ৫০ বছর পর ফের এবার ওভালের মাটিতে তেরঙ্গা উড়ল শূন্যে। বিরাট জয়ধ্বনি। গ্যালারিতে দাপট ভারতীয় সমর্থকদের। ইংল্য়ান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ১৫৭ রানের বিশাল ব্যবধানে জয়। আর এরপরই দলের সতীর্থদের প্রশংসায় পঞ্চমুখ হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। চলতি সিরিজে নিজে অর্ধশতরান করেছেন। কিন্তু শতরান পাননি দুবার। তবে তা নিয়ে কোনও আফশোস নেই। বরঞ্চ দলের জয়ের সাফল্যই বেশি করে উদযাপন করতে চাইছেন বিরাট। 

লর্ডসে জয় পেয়েছিল ভারত। এরপর ওভালেও জয়। ম্যাচের শেষে বিরাট বলেন, 'আমার মনে হয় দুটো ম্যাচেই দলের ছেলেরা তাঁদের অগ্রাসী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আমরা এখানে কোনওভাবেই শুধু ম্যাচ খেলতে আসিনি। ম্যাচটা জিততেও এসেছিলাম। প্রত্যেকের জন্য আমি ভীষণভাবে গর্বিত। লর্ডসেও আমি এই কথাটাই বলেছিলাম। বােলারদের জন্য খুব গর্বিত আমি। আমার অধিনায়কত্বে সেরা তিনটি বোলিং পারফরম্যান্সের মধ্যে আমি ওভালে বোলারদের পারফরম্যান্সকে ধরব।'

ম্যাচে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ৪৬৬ বোর্ডে তুলে নেয় ভারত। দ্বিতীয় ইনিংসে ইংল্য়ান্ডের সামনে ৩৬৮ রানের লক্ষ্যমাত্রা দেয় টিম ইন্ডিয়া। ম্যাচে সেখানেই প্রায় অনেকটা এগিয়ে গিয়েছিল ভারত। এর ওপর আবার শেষ দিনে জাদেজার মতো স্পিনারকে সামলানোর ব্য়াপার ছিল। বিরাট বলেন, 'গরম ছিল আবহাওয়া। পিচেও ক্ষত তৈরি হয়েছিল। আমরা জাদেজাকে দিয়ে তাই আক্রমণ করাতে চেয়েছিলাম। পেস বোলাররা রিভার্স স্যুইং পেয়েছিল। আমরা আশাবাদী ছিলাম যে বিপক্ষের ২০ উইকেটই তুলে নিতে পারব।' ব্য়াট হাতে শতরান হাঁকিয়েছেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক বলেন, 'রোহিতের ইনিংস অসাধারণ। শার্দুল একাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল। ওর দুটো অর্ধশতরান প্রতিপক্ষের মনোবল নষ্ট করে দিয়েছিল। আমরা আলাদা করে কোনও নম্বরে বিশ্বাসী নই। আমরা জানতাম কি করতে হবে। গ্রুপে আলোচনাও হয়েছি।'

কোভিড আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে এই জয়ের আনন্দে সামিল হতে পারেননি রবি শাস্ত্রী। আইসোলেশনে রয়েছেন বাকি সাপোর্ট স্টাফরাও। বিরাট বলেন, 'এটা খুব দুঃখের খবর যে ওঁরা আজ এই সেলিব্রেশনে আমাদের সঙ্গে নেই। কিন্তু সবাই খুব খুশি। বাইরে কে, কী বলছে তা নিয়ে বিন্দুমাত্র চিন্তা করছি না। পরবর্তী লক্ষ্যও আমাদের স্থির।' 

এই ম্যাচ জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। আগামী ১০ সেপ্টেম্বর থেকে ওল্ড ট্র্যাফোর্ডে শুরু সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট। সেই ম্যাচ ড্র করতে পারলেই সিরিজে জয় ছিনিয়ে নিতে পারবে টিম ইন্ডিয়া।

 

সেরা শিরোনাম

Sanju Samson: জন্মদিনে বড় উপহার, অধিনায়ক করা হল সঞ্জু স্যামসনকে, ১৮ সদস্যের দল ঘোষণা
জন্মদিনে বড় উপহার, অধিনায়ক করা হল সঞ্জু স্যামসনকে, ১৮ সদস্যের দল ঘোষণা
Shreyas Iyer: নেতৃত্ব হারাবেন শ্রেয়স আইয়ার? আইপিএলে হার্দিককে কি গুরুদায়িত্ব দেবে পঞ্জাব কিংস?
নেতৃত্ব হারাবেন শ্রেয়স আইয়ার? আইপিএলে হার্দিককে কি গুরুদায়িত্ব দেবে পঞ্জাব কিংস?
Hardik Pandya: চমক! হার্দিককে ছেড়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স, দলে নিল সবচেয়ে বেশি টি-২০ উইকেট পাওয়া পেসারকে
চমক! হার্দিককে ছেড়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স, দলে নিল সবচেয়ে বেশি টি-২০ উইকেট পাওয়া পেসারকে
IPL: এবার নতুন সময়ে হবে আইপিএল? সূচি বদলে দেওয়ার প্রস্তাব, সমর্থন প্রাক্তন চেয়ারম্যানের
এবার নতুন সময়ে হবে আইপিএল? সূচি বদলে দেওয়ার প্রস্তাব, সমর্থন প্রাক্তন চেয়ারম্যানের

ভিডিও

Jahangir Khan House Demolish: এবার ফলতায় পুষ্পার বাড়ি ভাঙার কাজ শুরু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget