এক্সপ্লোর

Ind vs Eng, 2021: কীভাবে বিরাটকে আউট করার ছক কষেছিলেন, জানালেন রবিনসন

লর্ডসে নিজেকে গুছিয়ে নিয়ে ভালই এগোচ্ছিলেন বিরাট। কিন্তু ব্যক্তিগত ৪২ রানের মাথায় রবিনসনের বলে রুটের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

লর্ডস: লর্ডসে দ্বিতীয় টেস্টেও ভাল শুরু করে বড় রান করতে পারেননি বিরাট কোহলি। ভারত অধিনায়ক লর্ডস টেস্টে ৪২ রান করে প্যাভিলয়নে ফিরেছেন। প্রথম টেস্টে অ্যান্ডারসনের শিকার হতে হলেও, এই টেস্টে ওলি রবিনসনের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে বিরাটকে। আর ভারত অধিনায়কের উইকেটই নিজের সেরা উইকেট হিসেবে বেছে নিলেন ইংল্য়ান্ড পেসার। 

৪৮ ইনিংস ধরে ভারত অধিনায়কের ব্যাটে কোনও সেঞ্চুরি নেই। প্রথম টেস্টেও রান পাননি। লর্ডসে নিজেকে গুছিয়ে নিয়ে ভালই এগোচ্ছিলেন বিরাট। কিন্তু ব্যক্তিগত ৪২ রানের মাথায় রবিনসনের বলে রুটের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। সে প্রসঙ্গে রবিনসন বলেন, 'বিরাটের উইকেটই আমার কাছে সবচেয়ে সেরা। তাই আমি ভীষণ খুশি। এই মুহূর্তটা অনেক বড়।'

কিন্তু কীভাবে ভারত অধিনায়ককে ফাঁদে ফেললেন? সে প্রশ্নেরও উত্তর দিয়েছেন রবিনসন। তিনি বলেন, 'প্রথম থেকেই আমার প্ল্যান ছিল চতুর্থ ও পঞ্চম স্টাম্পে বিরাটকে বল করে যাওয়া। সেই প্ল্যান সৌভাগ্যবশত কাজ করে গিয়েছে।' 

স্টুয়ার্ট ব্রড না থাকায় অ্যান্ডারসনের সঙ্গে নতুন বলে বল করার সুযোগ হয়েছে রবিনসনের। সে অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, 'জিমির পাশে বল করাটা সবসময়ই গর্বের ও সম্মানের। আমি প্রস্তুত ছিলাম এই সময়টার জন্য।'

লর্ডস টেস্টে প্রথম ইনিংসে ৩৬৪ রানে অল আউট হয়ে গেল ভারত। প্রথম দিনের শেষে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ২৭৬ রান বোর্ডে তুলে নিলেছিল ভারতীয় দল। এদিন আর ৮৮ রান বোর্ডে যোগ করতেই বাকি ৭ উইকেট হারিয়ে বসে ভারত। রবিনসন মোট ৩৩ ওভারে ৭৩ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। বিরাট ছাড়া তাঁর শিকার কে এল রাহুল। এদিন খেলার শুরুতেই রাহুলকে প্যাভিলিয়নের রাস্তা দেখান তরুণ এই ইংরেজ পেসার।  ডম সিবলির হাতে ক্যাচ দিয়ে রবিনসনের বলে এদিন প্য়াভিলিয়নে ফেরেন রাহুল। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget