এক্সপ্লোর

IND vs ENG, 2nd Innings Highlights: জমে উঠেছে ওভাল টেস্ট, ওপেনারদের দৃঢ়তায় লড়াইয়ে ফিরল ভারত

India vs England, 2nd Innings Highlights: ম্যাচের বয়স মাত্র দু'দিন। এরই মধ্যে ম্যাচের রাশ কখনও থাকছে ভারতের দিকে, তো কখনও ইংল্যান্ডের হাতে।

ওভাল: জমে উঠেছে ওভাল টেস্ট। ম্যাচের বয়স মাত্র দু'দিন। এরই মধ্যে ম্যাচের রাশ কখনও থাকছে ভারতের দিকে, তো কখনও ইংল্যান্ডের হাতে। দ্বিতীয় দিন ইংল্যান্ড ২৯০ রানে অল আউট হয়ে যায়। ভারতের চেয়ে ৯৯ রানের লিড নিয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ভারতের শুরুটা ভাল হয়েছে। দুই ওপেনার মিলে অবিচ্ছেদ্য জুটিতে ৪৩ রান যোগ করেছেন। রোহিত শর্মা ২০ ও কে এল রাহুল ২২ রানে ক্রিজে। ইংল্যান্ডের চেয়ে আর ৫৬ রানে পিছিয়ে ভারত।

বৃহস্পতিবার ইংল্যান্ড ব্যাটিংয়ের কোমর শুরুতেই ভেঙে দেওয়ার পরেও শুক্রবার শেষ পর্যন্ত ৯৯ রানের লিড হজম করতে হয় ভারতকে। টেল এন্ডারদের লড়াইকে সম্বল করে ভারতের বিরুদ্ধে ওভালে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৯০ রানে।

৫৩/৩ অবস্থায় ব্যাট করতে নেমে শুক্রবার শুরুতেই ক্রেগ ওভার্টনকে হারায় ইংল্যান্ড। সামান্য় পরেই দাভিদ মালানকে তুলে নেন উমেশ যাদব। ইংল্যান্ডের স্কোর তখন ৬২/৫ এবং মনে করা হচ্ছিল ভারতের অল্প রানের পুঁজিও বোলারদের দাপুটে পারফরম্যান্সের দিন মহার্ঘ হয়ে দাঁড়াবে। ঠিক সেখান থেকেই পাল্টা লড়াই শুরু ইংরেজ ব্যাটসম্যানদের। ক্রিজে দাঁড়িয়ে যান অলি পোপ ও জনি বেয়ারস্টো। ষষ্ঠ উইকেটে ৮৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন দুজনে।

মহম্মদ সিরাজ বেয়ারস্টোকে (৩৭) ফেরালেও পোপ একদিক আঁকড়ে ছিলেন। তাঁর সঙ্গে যোগ দেন মঈন আলি (৩৫)। পোপ ৮১ রান করে আউট হওয়ার পর ব্যাট হাতে ঝোড়ো হাফসেঞ্চুরি করেন ক্রিস ওকস। ৬০ বলে ৫০ রান করেন তিনি। ভারতের চেয়ে ৯৯ রানে এগিয়ে, ২৯০ স্কোরে শেষ হয় ইংল্যান্ড।

ভারতীয় বোলারদের মধ্যে উমেশ তিনটি উইকেট নেন। টেস্টে দেড়শো উইকেট হয়ে গেল বিদর্ভের ডানহাতি পেসারের। যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাডেজা দুটি করে উইকেট নিয়েছেন। একটি করে শিকার মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুরের।

এদিন ফের মাঠে ঢুকে পড়েন অনুপ্রবেশকারী জার্ভো। চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে হ্যাটট্রিক করে ফেললেন। তিনবার প্রহরীদের টপকে ঢুকে পড়লেন মাঠে। শুক্রবার তখন ইংল্যান্ডের পাঁচ উইকেট পড়ে গিয়েছে। দাঁতে দাঁত চেপে লড়াই করছেন জনি বেয়ারস্টো ও অলি পোপ। ইংল্যান্ড ইনিংসের ৩৪তম ওভারে বল করছিলেন উমেশ যাদব। তাঁর দ্বিতীয় বলের পরেই মাঠে প্রবেশ জার্ভোর। বোলিং রান আপ ধরে দৌড়ে সোজা গিয়ে ধাক্কা মারলেন বেয়ারস্টোকে। তারপর নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে মাঠ থেকে বার করে নিয়ে গেলেন।

কোয়ারেন্টিন শেষ, আবু ধাবিতে প্র্যাক্টিস শুরু হরভজনদের, পৌঁছে গেলেন কার্তিক

সেরা শিরোনাম

IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget