এক্সপ্লোর

Ind vs Eng 2021: লর্ডসে সেঞ্চুরি করতেই রেকর্ডের ছড়াছড়ি রাহুলের

লর্ডসে বৃহস্পতিবার অনবদ্য সেঞ্চুরি করলেন কে এল রাহুল। তাঁর ইনিংসের জন্যই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভাল জায়গায় ভারত।

লন্ডন: লর্ডসে বৃহস্পতিবার অনবদ্য সেঞ্চুরি করলেন কে এল রাহুল। তাঁর ইনিংসের জন্যই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভাল জায়গায় ভারত।

লর্ডসে সেঞ্চুরি সম্পূর্ণ করতেই একাধিক রেকর্ড গড়লেন রাহুল। ক্রিকেটের মক্কা বলা হয় লর্ডসকে। ঐতিহ্যবাহী এই মাঠে দশম ভারতীয় হিসাবে সেঞ্চুরি করলেন রাহুল। সেই সঙ্গে কাটিয়ে ফেললেন ৭ বছরের খরা। কীভাবে?

২০১৪ সালে লর্ডসে সেঞ্চুরি করেছিলেন অজিঙ্ক রাহানে। ব্যাট হাতে রাহানে ও বল হাতে ভুবনেশ্বর কুমার ও ইশান্ত শর্মার দাপটে সেই ম্যাচ জিতেছিল ভারত। রাহানের সেই ইনিংসের সাত বছর পর ফের লর্ডসে সেঞ্চুরি করলেন কোনও ভারতীয় ক্রিকেটার। ৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে।

লর্ডসে এদিন রোহিত ও রাহুলের জুটি ৬৯ বছরের পুরানো একটি রেকর্ডও ভেঙে দিল। ১৯৫২ সালে এই মাঠেই ভিনু মাঁকড় ও পঙ্কজ রায় ওপেনিং জুটিতে ১০৬ রান যোগ করেছিলেন। এই ম্যাচের ৩৬ ওভারে সেই রেকর্ডটি ভেঙে দেয় রো-রা জুটি। লর্ডসে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যালেস্টেয়ার কুক ও অ্যান্ড্রু স্ট্রসের ওপেনিং জুটিতে উঠেছিল ১১৪ রান। সেটাই ছিল এই মাঠে এতদিনের সর্বোচ্চ। সেই রেকর্ডও এদিন ভেঙে দেন ভারতীয় ওপেনারেরা। ৪৩.৪ ওভারে জেমস অ্যান্ডারসনের বলে রোহিত যখন বোল্ড হলেন, ভারতের ওপেনারেরা স্কোরবোর্ডে ১২৬ রান যোগ করে ফেলেছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে এটা রাহুলের দ্বিতীয় শতরান। পাশাপাশি, চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম ব্য়াটসম্যান হিসাবে সেঞ্চুরি করলেন তিনি। কেরিয়ারে এটি তাঁর ষষ্ঠ সেঞ্চুরি।

লর্ডস টেস্টে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। মনে করা হয়েছিল, মেঘলা আবহাওয়ায় ইংরেজ বোলারদের স্যুইং বিপদে ফেলবে ভারতীয় ব্যাটিংকে। কিন্তু আবহাওয়ার ফায়দা তুলতে ব্যর্থ জো রুটের বোলাররা। আর সেই সুবাদেই ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে শাসন করলেন প্রথমে রোহিত শর্মা ও পরে কে এল রাহুল। সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহদের সামনেই রোহিত-রাহুলের ব্যাট থেকে এল স্মরণীয় ইনিংস। যোগ্য সঙ্গত দিলেন অধিনায়ক বিরাট কোহলিও। সব মিলিয়ে প্রথম দিনের শেষে স্বস্তি ভারতীয় শিবিরে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget