এক্সপ্লোর

Ind vs Eng, 2021: ব্যাট হাতে শামি-বুমরার লড়াই দেখে উচ্ছ্বসিত সচিনও, ড্রেসিংরুমে রাজকীয় অভ্যর্থনা

কোহলি, রোহিতদের ব্যর্থতার মঞ্চেই ফুল ফোটালেন মহম্মদ শামি ও বুমরা।

লন্ডন: লর্ডসে ব্যাট হাতে অনবদ্য লড়াই করলেন ভারতের দুই টেলএন্ডার মহম্মদ শামি ও যশপ্রীত বুমরা। ২৯৮/৮ স্কোরে ইনিংস ডিক্লেয়ার করল ভারত। অবিচ্ছেদ্য নবম উইকেটে ৮৯ রান যোগ করলেন শামি ও বুমরা। ৭০ বলে ৫৬ রান করে অপরাজিত রইলেন শামি। টেস্টে কেরিয়ারে তাঁর সর্বোচ্চ। ৩৪ রানে অপরাজিত রইলেন বুমরা।

ড্রেসিংরুমে ফেরার সময় সতীর্থ ও কোচিং স্টাফেদের কাছে রাজকীয় সংবর্ধনা পেলেন দুই পেসার। হেড কোচ রবি শাস্ত্রী থেকে শুরু করে অধিনায়ক বিরাট কোহলি, সকলে লর্ডসের ঐতিহাসিক ড্রেসিংরুমের একতলায় দরজার কাছে সারি দিয়ে দাঁড়িয়েছিলেন। হাততালি দিয়ে দুই নায়ককে বরণ করে নিলেন তাঁরা। পরে ভারতীয় ক্রিকেট বোর্ড সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

বিরাট কোহলি, রোহিত শর্মাদের ব্যাট হাতে ব্যর্থতার মঞ্চেই ফুল ফোটালেন মহম্মদ শামি ও বুমরা। লর্ডসের পঞ্চম দিনে কেরিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি করে গেলেন বাংলার পেসার শামি।

সোমবার, টেস্টের পঞ্চম দিনের শুরুটাই হয়েছিল পন্থের ফিরে যাওয়া দিয়ে। তখন ভারত ১৯৪/৭। কিছুক্ষণ পরেই স্কোর দাঁড়ায় ২০৯/৮-এ। ভারতীয় ইনিংস দ্রুত শেষ হয়ে যাবে, এমনটাই মনে করা হয়েছিল। তবে কে ভেবেছিল যে শেষ দু উইকেট তুলতে ইংল্যান্ড বোলারদের কালঘাম ছুটে যাবে। সেখান থেকে ঐতিহাসিকভাবে লাঞ্চে ৭৭ রানের পার্টনারশিপ গড়ে ফেলবে বুমরা-শামি জুটি। লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ছিল ২৮৬/৮। লাঞ্চের পর ইংরেজদের অস্বস্তি বাড়িয়ে ভারত ইনিংসে ডিক্লেয়ার করল ২৯৮/৮ স্কোরে। ২৭১ রানের লিড নিয়ে। শামি কেরিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি করে অপরাজিত ৫৬ রানে। অন্যদিকে, বুমরা ৩০ রানে ক্রিজে ছিলেন।

দুই বোলারের ব্যাট হাতে লড়াই দেখে উচ্ছ্বসিত মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। তিনি ট্যুইট করেন, 'ম্যাচের রং বদলে দিয়ে গেল দুজনে।' ভি ভি এস লক্ষ্মণ ট্যুইট করেন, 'মজা আ গয়া।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
PM Modi: 'নরেন্দ্র' নামেই ঘৃণা? কমনওয়েলথে পদকজয়ী বক্সারের গল্প শুনেই হেসে ফেললেন প্রধানমন্ত্রী
'নরেন্দ্র' নামেই ঘৃণা? কমনওয়েলথে পদকজয়ী বক্সারের গল্প শুনেই হেসে ফেললেন প্রধানমন্ত্রী
IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget