এক্সপ্লোর

Virat kohli Captaincy Record: লর্ডসে টেস্ট জিতে কপিল-ধোনিকে ছুঁলেন কোহলি, পেরোলেন লয়েডকে

দেশের হয়ে ৬৩ ম্যাচে অধিনায়কত্ব করে বিরাটের সাফল্যের ঝুলিতে এই মুহূর্তে রয়েছে ৩৭টি জয়।

লন্ডন: লর্ডসে ইংল্যান্ডকে ১৫১ রানে হারিয়ে ভারত শুধু টেস্ট সিরিজে এগিয়েই গেল না, অধিনায়ক বিরাট কোহলির সাফল্যের মুকুটে যোগ হল একাধিক রঙিন পালক।

কপিল দেব ও মহেন্দ্র সিংহ ধোনির মতো দুই বিশ্বকাপজয়ী অদিনায়কের সঙ্গে একই আসনে বসে পড়লেন কোহলি। কপিলের নেতৃত্বে ১৯৮৬ সালে লর্ডসে টেস্ট ম্যাচ জিতেছিল ভারত। ২০১৪ সালে ধোনির নেতৃত্বে লর্ডসে ইংল্যান্ডকে টেস্টে হারিয়েছিল ভারতীয় দল। কোহলি হলেন ভারতের তৃতীয় অধিনায়ক, যিনি লর্ডসে টেস্ট জিতেছেন।

টেস্টে ম্যাচ জয়ের নিরিখে কোহলি টপকে গেলেন কিংবদন্তি অধিনায়ক ক্লাইভ লয়েডকে। লয়েডের নেতৃত্বে ৩৬টি টেস্ট ম্যাচ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। কোহলির নেতৃত্বে ভারত ৩৭টি টেস্ট জিতল। টেস্ট জয়ের নিরিখে সর্বকালের সেরা হওয়ার লড়াইয়ে কোহলির সামনে গ্রেম স্মিথ, রিকি পন্টিং ও স্টিভ ওয়া। দক্ষিণ আফ্রিকা স্মিথের নেতৃত্বে ৫৩টি টেস্ট জিতেছিল। রিকি পন্টিংয়ের নেতৃত্বে ৪৮টি টেস্ট জিতেছিল অস্ট্রেলিয়া। স্টিভ ওয়ার নেতৃত্বে ৪১টি টেস্ট জিতেছিলেন অজিরা।

জো রুটদের বিরুদ্ধে তাদের দেশের মাটিতে টেস্ট সিরিজ শুরুর আগে সাউদাম্পটনের মাটিতে বিরাটের নেতৃত্বাধীন ভারত মুখোমুখি হয়েছিল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের। সেটি ছিল প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই ম্য়াচে হেরে গিয়েছিল ভারত। বিভিন্ন মহলে সমালোচিত হয়েছিল ভারতীয় দল। রুটদের বিরুদ্ধে সিরিজে সেই সমালোচনাই যেন তাতিয়ে দিয়েছে ভারতীয়দের। দুটি টেস্টেই রুটদের বিরুদ্ধে কার্যত দাপট দেখিয়ে খেলল বিরাট বাহিনী। প্রথম টেস্টেও জয়ের সুযোগ ছিল। তবে বাদ সেধেছিল বৃষ্টি। তবে দ্বিতীয় টেস্টে ভারতীয় বোলাররা সঠিক সময়ে নিজেদের সেরা খেলাটা বার করে আনলেন। যার ফলে ৫ ম্যাচের সিরিজে ১-০  এগিয়ে গেল বিরাট বাহিনী। আর এই জয়ের ফলেই ম্যাচ জয়ের নিরিখে অধিনায়ক কোহলি ছাপিয়ে গেলেন অধিনায়ক লয়েডকে।

দেশের হয়ে ৬৩ ম্যাচে অধিনায়কত্ব করে বিরাটের সাফল্যের ঝুলিতে এই মুহূর্তে রয়েছে ৩৭টি জয়। ৭৪ ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়ে ক্লাইভ লয়েড জিতেছিলেন ৩৬টি ম্যাচে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
FIFA World Cup 2026: বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্সের সুফল, ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ
বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্সের সুফল, ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ
FIFA World Cup 2026: 'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
Spain vs Belgium: ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget