এক্সপ্লোর

IND vs ENG 2nd ODI: ২৪৭ রান তুললে লর্ডসেই ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করে ফেলবে ভারত

IND vs ENG, 2nd ODI, Lord's Stadium: টি-টোয়েন্টি সিরিজের পর ইংল্যান্ডের মাটি থেকে ওয়ান ডে সিরিজ জিতে ফেরারও সুবর্ণ সুযোগ রোহিত শর্মাদের সামনে।

লর্ডস: টি-টোয়েন্টি সিরিজের পর ইংল্যান্ডের মাটি থেকে ওয়ান ডে সিরিজ জিতে ফেরারও সুবর্ণ সুযোগ রোহিত শর্মাদের সামনে। ওয়ান ডে সিরিজে ভারত এমনিতেই ১-০ ব্যবধানে এগিয়ে। বৃহস্পতিবার লর্ডসে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ইংল্যান্ডকে ৪৯ ওভারে ২৪৬ রানে অল আউট করে দিল ভারত। ২৪৭ রান তুলতে পারলেই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে নেবে ভারত। সেক্ষেত্রে তৃতীয় ওয়ান ডে হয়ে দাঁড়াবে শুধু নিয়মরক্ষার।

বৃহস্পতিবার টস জিতে প্রথমে ফিল্ডিং নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কুঁচকির চোটের জেরে প্রথম ওয়ান ডে ম্যাচে খেলতে পারেননি বিরাট কোহলি। দ্বিতীয় ওয়ান ডে-তেও তাঁর খেলা নিয়ে ছিল জোর জল্পনা। তবে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের আগেই নেটে কোহলির ব্যাটিং করার ছবি আপলোড করে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই অনেকেই ধরেই নিয়েছিলেন যে, হয়তো দলের প্রথম একাদশে ফিরতে চলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

সেই জল্পনাই সত্যি হল। লর্ডসে ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় ম্যাচে (India vs England 2nd ODI) টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ফিরলেন বিরাট। বিরাট দলে ফেরায় গত ম্যাচে খেলা শ্রেয়স আইয়ারকে এই ম্যাচে প্রথম একাদশের বাইরে বসতে হয়েছে। গত ম্যাচ থেকে ভারতীয় দলে বদল বলতে এই একটাই। প্রথম ওয়ান ডে ম্যাচের মতো এই ম্যাচেও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। তবে ওভালে ভরাডুবির পর, এই ম্যাচে ইংল্যান্ড ওপেনাররা কিছুটা সামলেই নিজেদের ইনিংস গড়ছিলেন।

যদিও তাঁদের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে হাজির হন লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। তিনি ৪ উইকেট নেন। সাত নম্বরে নামা মঈন আলি (৪৭ রান) ও আট নম্বরে নামা ডেভিড উইলির (৪১ রান) ইংল্যান্ডের ইনিংসেক ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেয়। ৪৯ ওভারে ২৪৬ রানে অল আউট হয়ে যায় তারা। ভারতের সামনে জয়ের লক্ষ্য ২৪৭।

আরও পড়ুন: শ্যুটিং বিশ্বকাপে আরও সোনা জেতার সুযোগ হাতছাড়া, হতাশ জাতীয় দলের কোচ জয়দীপ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma : অবসর-জল্পনার মধ্যেই লর্ডসে দুরন্ত ইনিংস, ম্যাচ শেষ হতেই বিস্ফোরক ইন্টারভিউ রোহিতের
অবসর-জল্পনার মধ্যেই লর্ডসে দুরন্ত ইনিংস, ম্যাচ শেষ হতেই বিস্ফোরক ইন্টারভিউ রোহিতের
FIFA World Cup 2026 Final : ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget