এক্সপ্লোর

IND vs ENG 3rd ODI: সিরিজ জিততে ভারতের সামনে ২৬০ রানের লক্ষ্য, বিশেষ নজর কোহলির উপর

IND vs ENG 3rd ODI 1st Innings Highlights: বল হাতে সাত ওভারে মাত্র ২৪ রান খরচ করে চার উইকেট নিয়েছেন হার্দিক পাণ্ড্য। আন্তর্জাতিক ওয়ান ডেতে এটি তার সেরা বোলিং পারফরম্যান্স।

ম্যাঞ্চেস্টার : প্রথম দুই ওয়ান ডেতে দুই দলই এক-এক ম্যাচ জয়ের পর সিরিজের নির্ণায়ক ম্যাচে ম্যাঞ্চেস্টারে মুখোমুখি হয়েছে ভারত-ইংল্যান্ড (IND vs ENG 3rd ODI)। প্রথম দুই ম্যাচের মতোই টসে জিতে এই ম্যাচে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। ভারতীয় বোলাররা কিন্তু রোহিতকে হতাশ করলেন না। ২৫৯ রানেই গুটিয়ে দিলেন ইংল্যান্ডকে। 

দুরন্ত হার্দিক

যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে বল হাতে সাত ওভারে মাত্র ২৪ রান খরচ করে চার উইকেট নিয়েছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। আন্তর্জাতিক ওয়ান ডেতে এটি তার সেরা বোলিং পারফরম্যান্স। গত ম্যাচে চার উইকেট নেওয়া যুজবেন্দ্র চাহালও ইংল্যান্ডের টেল এন্ডারদের সাফ করে তিন উইকেট নিজের নামে করেন। হার্দিক, চাহালের দাপটে ৪৫.৫ ওভারে ২৫৯ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। ইংরেজদের হয়ে সর্বাধিক ৬০ রান করেন দলের অধিনায়ক জস বাটলার (Jos Buttler)।

তবে বুমরার বদলে ভারতীয় একাদশে সুযোগ পাওয়া সিরাজ শুরুটা জনি বেয়ারস্টো এবং জো রুট, উভয়কেই শূন্য রানে ফিরিয়ে দারুণভাবে করলেও, শেষ পর্যন্ত সেই ফর্ম ধরে রাখতে পারলেন না। ৭.৩৩ রান প্রতি ওভারে নিজের নয় ওভারে ৬৬ রান খরচ করলেন ভারতীয় ফাস্ট বোলার। নিজের প্রথম ওভারে দুই সাফল্যের পর আর কোনও উইকেটও পাননি তিনি।

নজর ভারতীয় ব্যাটিংয়ের দিকে

এবার সব নজর ভারতের ব্যাটিং লাইন আপের দিকে। সিরিজ জিততে ২৬০ রানের লক্ষ্য খুব একটা বড় নয়। তবে তিন বছর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই মাঠেই অল্প রানের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও, ম্যাচ জিততে ব্যর্থ হয়েছিল টিম ইন্ডিয়া। কিউয়িদের বিরুদ্ধে হেরে বিশ্বকাপের সেমিফাইনালেই ছিটকে গিয়েছিল ভারত। তাছাড়া গত ম্যাচেই মাত্র ২৪৭ রান তাড়া করতে নেমেও চূড়ান্ত ব্যর্থ হন ভারতের ব্যাটাররা। তাই নিঃসন্দেহে চাপ তো থাকবেই। দ্বিতীয় ইনিংসে নজর থাকবে বিরাট কোহলির দিকেও। প্রাক্তন ভারতীয় অধিনায়ক কী পারবেন নিজের খারাপ ফর্ম ঝেড়ে ফেলে রানে ফিরত?

আরও পড়ুন: IND vs ENG, 3rd ODI Live Blog: বল হাতে হার্দিক, চাহালের দাপটে ২৫৯ রানেই শেষ ইংল্যান্ডের ইনিংস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget