এক্সপ্লোর

IND vs ENG: রাজকোট টেস্টেই কি অভিষেক হচ্ছে সরফরাজের? শিকে ছিঁড়তে পারে আরও এক তরুণের

Rajkot Test, Sarfaraz Khan: রঞ্জি ট্রফিতে গত মরশুমে টানা ১০০ বা তার বেশি গড়ে ব্যাটিং করেছেন। ধারাবাহিক পারফরম্য়ান্সের পুরস্কার পেয়েছেন সরফরাজ জাতীয় দলে ডাক পেয়ে।

রাজকোট: ঘরোয়া ক্রিকেট, রঞ্জিতে গুচ্ছ গুচ্ছ রান। কিন্তু এরপরও কেন সুযোগ মিলছে না জাতীয় দলে। এই প্রশ্ন উঠছিল তাঁকে নিয়ে। নির্বাচকরাও চাপে পড়ে গিয়েছিলেন। অবশেষে সরফরাজ খান ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্য়াচের আগে দলে ঢুকে পড়েছিলেন। তবে একাদশে সুযোগ মেলেনি। তবে এবার সুযোগ মিলতে পারে এই তরুণের। তৃতীয় টেস্ট থেকেও ছিটকে গিয়েছেন কে এল রাহুল। আর এরপরই জাতীয় দলে একাদশে জায়গা করে নেওয়ার প্রবল দাবিদার হয়ে উঠছেন সরফরাজ। বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, ''কে এল রাহুল চোটের জন্য ছিটকে গিয়েছেন। ফলে সরফরাজ খান একাদশে ঢুকে পড়তে পারেন।''

রজত পাতিদারকে দলে নেওয়া হয়েছিল। বিরাট কোহলি প্রথম দুটো টেস্ট থেকে সরে দাঁড়ানোর পর তাঁকে দলে নেওয়া হয়েছিল। একাদশে সুযোগ পেয়েছিলেন। কিন্তু তা কাজে লাগাতে পারেননি তিনি। এদিকে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধেও ২৬ বছরের সরফরাজ ১৬১ রানের ইনিংস খেলেছিলেন।

শুধু সরফরাজই নন। ২৩ বছরের তরুণ উইকেট কিপার ব্যাটার ধ্রুব জুড়েলও তৃতীয় টেস্টে দলে ঢুকে যেতে পারেন। উত্তরপ্রদেশের ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছিল দ্বিতীয় টেস্টের আগেই। তবে কে এস ভরত নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় জুড়েলকে একাদশে দেখা যেতে পারে। 

উল্লেখ্য়, পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের প্রথম ম্য়াচে জয় এলেও দ্বিতীয় ম্য়াচে হারতে হয়েছে স্টোকসদের (Ben Stokes)। তবে মাঠের বাইরের সমস্যা যেন বারবার জর্জরিত হতে হচ্ছে ইংল্যান্ড শিবিরকে।  প্রথম টেস্টের আগে ভিসা সমস্যা ভুগিয়েছিল ইংল্যান্ডের স্পিনার শোয়েব বসিরকে। দ্বিতীয় টেস্টের আগে অবশ্য ভারতে পা রাখেন তিনি। বিশাখাপত্তনমে মাঠেও নেমেছিলেন। তবে দ্বিতীয় টেস্টে খেলার সময় চোট পান ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচ। সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন তিনি। এবার রাজকোট টেস্টের আগে ভিসা সমস্যায় ইংল্যান্ডের আরও এক তরুণ স্পিনার রেহান আহমেদ। সূত্রের খবর, ইংল্যান্ডের এই তরুণ স্পিনারকে সিঙ্গেল-এন্ট্রি ভিসার জন্য রুখে দেওয়া হয়। যদিও পরে কথাবার্তা বলে সমস্যার সমাধান করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা জানিয়েছেন,  ''গোটা ইংল্যান্ড ক্রিকেট দলকে আবার বলা হয়েছে ভিসা প্রসেস করতে যেটা আগামী দুদিনের মধ্যে হবে। যদিও সেই ক্রিকেটারকে ভারতে প্রবেশ করতে দেয়া হয়েছে দলের সঙ্গে এবং মঙ্গলবার ও অনুশীলন যোগও দেবে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget